লকডাউনের নিয়ম ভঙ্গ করে সঙ্গীকে নিয়ে মেরিন ড্রাইভে পুনম পাণ্ডে, গ্রেফতার করল পুলিশ
লকডাউনের নিয়ম ভঙ্গ করে সঙ্গীকে নিয়ে মেরিন ড্রাইভে পুনম পাণ্ডে, গ্রেফতার করল পুলিশ
করোনায় আক্রান্ত গোটা দেশ। আর দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে মুম্বইয়ে। শহরজুড়ে চলছে লকডাউন, অধিকাংশ এলাকাই রেড জোনের আওতায় চলে গিয়েছে। এরই মধ্যে লকডাউনের নিয়ম ভেঙে বাড়ির বাইরে বেড়িয়ে মুম্বই পুলিশের খপ্পরে পড়েন মডেল তথা অভিনেত্রী পুনম পাণ্ডে। রবিবারই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুনম ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে মেরিন ড্রাইভ পুলিশে এফআইআর দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তিনি ও তাঁর সঙ্গী মেরিন ড্রাইভে কোনও কারণ ছাড়াই তীব্রগতিতে গাড়ি চালাচ্ছিলেন। কিছুদূর যেতে না যেতেই তাঁর গাড়ি আটকায় পুলিশ। পাণ্ডে ও শ্যাম আহমেদ বম্বের (৪৬) নামে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ ও ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়। তিনি কেন মেরিন ড্রাইভে গিয়েছিলেন সে বিষয়ে পুনমের থেকে স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি। তবে গ্রেফতার করা হয় তাঁকে। এর আগেও এই মডেলের বেআক্কেল কাণ্ডের জন্য ঘুম উড়েছে শহরবাসীর।
ভারতে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ২২,১৭১ দাঁড়িয়েছে। রবিবার ১২৭৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৭৭৯ জনের।












Click it and Unblock the Notifications