২০১৯ অস্কারে পৌঁছে গেল শেফ থেকে পরিচালক হয়ে ওঠা বিকাশ খান্নার ফিল্ম 'লাস্ট কালার'
নামী শেফ বিকাশ খান্নাকে কে না চেনেন! আর এই শেফ এবার হাতা-খুন্তির বদলে হাতে ক্যামেরা ধরেছেন। আর সেই ক্যামেরার ৭০ এমএম বন্দি করেছে ফিল্ম 'লাস্ট কালার'। যে ছবি এবার পৌঁছে গিয়েছে অস্কার এর আঙিনায়। অস্কারের ফিচার ফিল্মের তালিকায় জায়গা করে নিয়েছে বিকাশ খান্না পরিচালিত ও নীনা গুপ্তা অভিনীত 'লাস্ট কালার'।

নিজের এক ইনস্টাগ্রাম পোস্ট-এ ৯২ তম অস্কারে পৌঁছানোর আনন্দ ভাগ করে নিয়েছেন বিকাশ। তিনি জানিয়েছেন কজন শেফ থেকে ছবির পরিচালক হয়ে ওঠার সিদ্ধান্তটা নেহাতই কম কঠিন ছিলনা। তবে 'অন্তরের একটা ডাক' তাঁর সমস্ত দুশ্চিন্তা ঘুচিয়ে দেয়। বিকাশ যাবতীয় ঝুঁকি নিয়ে বানিয়ে ফেলেন 'লাস্ট কালার'।
View this post on InstagramA post shared by Vikas Khanna (@vikaskhannagroup) on
ছবির গল্প আবর্তিত হয়েছে বেনারস ঘিরে। যার কেন্দ্রীয় চরিন্তের রয়েছেন নীনা গুপ্তা। অভিনেত্রী নীনা গুপ্তাও রীতিমতো উচ্ছ্বসিত ছবিটি নিয়ে। তিনি জানিয়েছেন, 'লাস্ট কালার' যে অস্কারের দরজা পর্যন্ত যাবে , তা তিনি ভাবতেই পারেননি। এই বছরেই মুক্তি পায় নীনা অভিনীত এই ছবি।












Click it and Unblock the Notifications