দ্বিতীয় দিনে ‘দাবাং ৩’–এর ৯মিনিট ৪০ সেকেণ্ডের দৃশ্য কাটল
দ্বিতীয় দিনে ‘দাবাং ৩’–এর ৯মিনিট ৪০ সেকেণ্ডের দৃশ্য কাটল
এ বছরের সবচেয়ে অপেক্ষারত ছবি 'দাবাং ৩’ ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে। সলমন খান, সোনাক্ষী সিনহা, সাই মঞ্জরেকর অভিনীত এই ছবিতে যা যা মশলার দরকার ছিল, তা সবই ছিল এবং চুলবুল ফ্যানেরা যেটা চেয়েছিলেন সেটাই পেয়েছেন। প্রথম দিনে বক্স অফিসে 'দাবাং ৩’ ভালো ফল করলেও, দ্বিতীয় দিনে তা একটুর জন্য পিছিয়ে পড়ে। জানা গিয়েছে, দ্বিতীয় দিন প্রভুদেবা পরিচালিত এই ছবিটিতে ৯ মিনিট ৪০ সেকেণ্ডের দৃশ্য কাটা হয়েছে।

বাণিজ্যিক ছবি বিশ্লেষক তরণ আদর্শ তাঁর টুইটারে জানিয়েছেন এই খবরটি। তিনি তাঁর টুইটে লেখেন, 'এক্সক্লুসিভ, দাবাং ৩ ছবিটির দ্বিতীয় দিনে ৯ মিনিট ৪০ সেকেন্ডের দৃশ্য কাটা হয়েছে।’ যদিও কেন তা করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে এর জন্য ছবির বাণিজ্য কোনওভাবেই লোকসানে যায়নি। প্রথম দিনেই 'দাবাং ৩’ ২০ কোটি টাকার ব্যবসা করেছে। যা প্রথম 'দাবাং’–এর থেকেও বেশি টাকা উপার্জন করেছে। জানা গিয়েছে, ছবি মুক্তি পাওয়ার প্রথম দু’দিনেই ৪৮.৫০ কোটি টাকা আয় করতে সফল হয়েছে।












Click it and Unblock the Notifications