নুসরত-যশ থেকে ত্রিধা-নিখিলের পর পর পোস্টে কোন ইঙ্গিত, ভাইরাল ছবি ঘিরে একাধিক জল্পনা
নুসরত-যশ থেকে ত্রিধা-নিখিলের পর পর পোস্টে কোন ইঙ্গিত, ভাইরাল ছবি ঘিরে একাধিক জল্পনা
নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের সম্পর্কে চিড় ধরার ঘটনা যেমন কয়েক মাস আগেই ভাইরাল হয়, তেমনই নতুন করে অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সঙ্গে নিখিলের পর পর ইনস্টাগ্রাম পোস্ট মিলে যাওয়ার ঘটনাও বেশ চর্চায় রয়েছে টলিউডে। এদিকে, নিভৃতে নুসরত জাহানের পর পর ছবি ইনস্টাগ্রামে আসতেই 'ফোটোগ্রাফার' কে প্রশ্ন উঠতে থাকে। একনজরে দেখা যাক কয়েকটি ইঙ্গিতবহ পোস্ট।
ত্রিধা স্পষ্ট করেছেন অবস্থান!
ত্রিধা ও নিখিলের পর পর পোস্ট ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে টলিউডে। বাড়ছে জল্পনা। এরই মাঝে ত্রিধার তরফে জানানো হয়েছে, নিখিল তাঁর কলেজের সিনিয়র।, সেই সূত্রেই চেনাশোনা। এর বেশি তাঁদের সম্পর্ক নেই।
নিখিলের পোস্ট
এদিকে, কয়েকদিন আগেই ত্রিধা একটি ভালুকের ছবির সামনে কফি হাতে বসে ছবি পোস্ট করেন। সেখানে লেখেন , কঠিন সময়ে একে অপরকে জড়িয়ে ধরা খুব দরকার। এরপর এদিন নিখিল জৈন একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি একটি গোলাপি টিশার্ট পরে ছবি পোস্ট করেন। যে টিশার্টে রয়েছে ভালুক 'হাগসি'র ছবি। যা 'হাগ (জড়িয়ে ধরা)' র বার্তা দিচ্ছে। এটি যে 'ফ্রেন্ডস' এর বিশেষ সফ্ট টয়, তা অনেকেরই জানা। আর এই ছবি পোস্ট করে নিখিল লেখেন, 'তুমি যখন ফিরে যাও সেই ফ্রেন্ডসের দিনগুলোতে , তখন কেবল তোমার হাগসিকেই প্রয়োজন।'
নুসরতের পোস্ট কী বলছে?
নুসরত জাহান যে কয়েকদিন আগেই একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন , তার খবর দিয়েছে তাঁর ইনস্টাগ্রাম স্টোরি। এরই মধ্যে বেবিবাম্প শো করে একাধিক ছবি পোস্ট করেছে অভিনেত্রী। টালিগঞ্জ পাড়ার গুঞ্জন যে সম্ভবত জানুয়ারি মাস থেকে তিনি ফের পুরোদমে শ্যুটিং এ ফিরবেন। এদিকে নুসরতের একের পর এক পোস্ট ইঙ্গিত দিচ্ছে যে তিনি নিভৃতে কোনও এলাকায় রয়েছেন। যা সুবজ ঘেরা কোনও স্বপ্নসুন্দর জায়গা। তবে তাঁর সঙ্গে সেই এলাকায় আর কে রয়েছেন তা নিয়ে প্রশ্ন নেটিজেন মহলে।
যশের পোস্ট
সাম্প্রতিক এক ছবিতে যশ দাশগুপ্ত একটি পোষ্য কুকুরের সঙ্গে ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন,যখনই তিনি কারোর 'হাত' কে পাশে চেয়েছেন, তখনই পেয়েছেন এই পোষ্যের ভালোবাসা। প্রসঙ্গত, যশেরও এই ছবি একটি সবুজ ঘেরা সুন্দর জায়গায় তোলা হয়েছে বলে মনে হচ্ছে। ফলে যশের পোস্ট আর নুসরতের পোস্টের ব্যাকগ্রাউন্ড ঘিরে নেটিজেনরা নানান প্রশ্ন তুলছেন। এদিকে শোনা যাচ্ছে, যাবতীয় বিতর্ক ছাপিয়ে ফের একবার শ্যুটিং ফ্লোরে ফিরতে চাইছেন যশ।












Click it and Unblock the Notifications