একসঙ্গে চুটিয়ে পার্টি করছেন যশ–নুসরত? সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে জোর চর্চা টলিউডে
একসঙ্গে চুটিয়ে পার্টি করছেন যশ–নুসরত
মাঝে সব চুপচাপ হলেও আবার যশ ও নুসরতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে টিনসেল টাউনে। গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি। আসলে ফেসবুকে নুসরত জাহান ও যশ দাশগুপ্তের সঙ্গে দু’টি ছবি পোস্ট করেছেন প্রসাধনী প্রস্তুতকারক সংস্থার মালিক রাজকুমার গুপ্তা। ছবিতে একই ফ্রেমে রয়েছেন রাজ, শুধু একটিতে যশের সঙ্গে এবং অন্যটিতে নুসরতের সঙ্গে রয়েছেন তিনি। এই ছবি দু’টি দেখে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে তবে কি একসঙ্গে পার্টি করছিলেন এই দুই তারকা।

উল্লেখ্য, গত বছরের পুজোর পর থেকে স্বামী নিখিল জৈন ও নুসরতকে একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছিল না। নুসরতও স•বাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি আর নিখিলের সঙ্গে থাকছেন না। সেই সময় যশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকী যশ বিজেপিতে যোগ দিলেও তাতে তাঁর সঙ্গে নুসরতের সম্পর্কে কোনও ছেদ পড়েনি। একাধিকবার সোশ্যাল মিডিয়া পোস্টে তা লক্ষ্য করা গিয়েছে।
গত সপ্তাহেই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকার একটি পুরনো ছবি পোস্ট করেন যশ। ক্যাপশনে জানান ছবিটি নুসরত তুলে দিয়েছেন। আবার একই দিনে গিটার হাতে নিয়ে ছবি পোস্ট করে নুসরত ক্যাপশনে জানিয়েছিলেন, তাঁর ছবিটি যশ তুলে দিয়েছেন। যদিও দুই তারকার কেউই প্রকাশ্যে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেননি। তবে বুঝতে কারোরই কোনও সমস্যা হচ্ছে না যে এই দুই তারকার মধ্যে ক্রমেই রসায়ন ঘনীভূত হচ্ছে।












Click it and Unblock the Notifications