‘‌আমি এই দেশেতেই থাকব’‌, অগণতান্ত্রিক নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ তারকাদের, গাইলেন নিজেদের গান

‘‌আমি এই দেশেতেই থাকব’‌, অগণতান্ত্রিক নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ তারকাদের, গাইলেন নিজেদের গান

বাংলা তথা ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি মোটেও ভালো নয়। নিরাপদ নয় কোনও নাগরিকই। এরকম পরিস্থিতির মধ্যেই দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তবে পাখির চোখ এবার পশ্চিমবঙ্গের দিকে। সুকুমার রায়ের '‌একুশে আইন’‌ যেন চলছে দেশজুড়ে। এই কবিতার লাইনগুলি দিব্যি বর্তমান সমাজের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। দেশ তথা বাংলায় যে অরাজকতা চলছে মূলতঃ তারই প্রতিবাদে এবার গানের মাধ্যমে গর্জে উঠলেন টলিউডের একদল তারকা। মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও '‌নিজেদের মতে, নিজেদের গান’‌।

‘‌আমি এই দেশেতেই থাকব’‌, অগণতান্ত্রিক নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ তারকাদের, গাইলেন নিজেদের গান

ভারতবর্ষ যে বৈচিত্র‌্য, ইতিহাস ও সংস্কৃতি মেলবন্ধনে তৈরি হয়েছে তা যেন কোথাও হারিয়ে না যায়, নিজেদের গানের মাধ্যমে এটাই আর্জি তারকাদের। দেশজুড়ে কোথাও কৃষকদের হাহাকার, কোথাও বা জিডিপি বৃদ্ধি, বেকারত্ব, ধর্ষণ, দলিতদের পুড়িয়ে মারা এই ধরনের নানাবিধ ঘটনা উঠে এসেছে এই ভিডিওতে। এই দেশ ভরে গিয়েছে মিথ্যাচার ও দুর্নীতিতে। প্রতিবাদের স্বরে কথা বললে তাঁর ভাগ্যে জোটে শাস্তি। আর সেই ভাবনা থেকেই এই নতুন গানটি তৈরি করা হয়েছে। গানের মূল কথা '‌আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব।’‌

এই গানের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে, অনির্বাণ, ঋদ্ধি সেন, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, দেবেশ রায়, সুমন মুখোপাধ্যায়, চন্দন সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শুভদীপ, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, রেশমি সেন, সেনোরিটা গারু, পিয়া চক্রবর্তী, দেবলীনাদের মতো তারকাদের। গানের কথা লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। সুর দিয়েছেন শুভদীপ গুহ। আর গেয়েছেন অর্ক মুখোপাধ্যায়, শুভদীপ গুহ, অনির্বাণ, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, উজান চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন। '‌সিটিজেনস ইউনাইটেড’‌ ফেসবুক পেজের পক্ষ থেকে গানটি প্রকাশিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+