দ্বিতীয়বার অভিভাবক হচ্ছেন নেহা–অঙ্গদ, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন এই দম্পতি

দ্বিতীয়বার মা হতে চলেছেন নেহা ধুপিয়া

আবার মা হতে চলেছেন নেহা ধুপিয়া। নেহা ও অঙ্গদ বেদী তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য একেবারে প্রস্তুত। সোশ্যাল মিডিয়ায় খুব মিষ্টি একটি পোস্টের মাধ্যমে নেহা–অঙ্গদ তাঁদের দ্বিতীয়বার অভিভাবক হওয়ার কথা ঘোষণা করেছেন।

দ্বিতীয়বার অভিভাবক হচ্ছেন নেহা–অঙ্গদ, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন এই দম্পতি


নেহা ও অঙ্গদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম মেহের। পারিবারিক একটি ছবি নেহা শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, যেখানে দেখা গিয়ে কালো রঙের পোশাক পরে রয়েছেন নেহা, দেখা যাচ্ছে তাঁর বেবি বাম্প। এর আগেও নেহা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু স্টোরি দিয়েছিলেন, যা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ের দিকে ইঙ্গিত করেছিল।

নেহা ও অঙ্গদ উভয়ই তাঁদের সোশ্যাল মিডিয়ায় মেয়ে মেহেরের প্রচুর ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। নতুন এই পোস্টে এই দম্পতি লিখেছেন যে তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। সুন্দর ওই পারিবারিক ছবিতে দেখা গিয়েছে, নেহা তাঁর বেবি বাম্পটিকে সোহাগ করছেন এবং অঙ্গদও একহাত দিয়ে নেহার বেবি বাম্পটিকে ধরে রয়েছেন এবং তাঁর কোলে মেহের। প্রত্যেকেই কালো রঙের পোশাক পরে আছেন। নেহাকে কালো রঙের বডিকন ড্রেসে দারুণ সুন্দর লাগছিল এবং অঙ্গদের পরনে ছিল কালো শার্ট ও ট্রাউজার। তাঁদের মেয়ে মেহেরকেও মিষ্টি লাগছিল। এই ছবি শেয়ার করে নেহা লিখেছেন, '‌ক্যাপশন দিতে গিয়ে ২দিন লাগল। যেটা আমরা ভেবেছিলাম বলব এর থেকে সেরা শব্দ আর কিছুই হয় না, তা হল ধন্যবাদ ইশ্বর।’‌ একই ছবি শেয়ার করে অঙ্গদ বেদি লিখেছেন, '‌নতুন হোম প্রোডাকশান খুব শীঘ্রই আসতে চলেছে। ওয়াহেগুরু আশীর্বাদ করুন।’‌

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি ২০১৮ সালের মে মাসে বিয়ে করেন এবং ওই বছরের ১৮ নভেম্বর তাঁদের প্রথম কন্যা মেহেরের অভিভাবক হন তাঁরা। নেহাকে পরবর্তী থ্রিলার সিরিজ অ্যা থার্সডে–তে দেখা যাবে। এই সিরিজে নেহা ছাড়াও রয়েছেন ডিম্পল কাপাডিয়া, অতুল কুলকার্নি এবং মায়া সারাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+