অবিবাহিত অবস্থায় সন্তানের জন্মের বিতর্ক থেকে কম বয়সে বিয়ে ভেঙে যাওয়া, গুঞ্জনে ঠাসা নীনার প্রেমজীবন একনজরে
অবিবাহিত অবস্থায় সন্তানের জন্মের বিতর্ক থেকে কম বয়সে বিয়ে ভেঙে যাওয়া, গুঞ্জনে ঠাসা নীনার প্রেমজীবন একনজরে
ভারতীয় চলচ্চিত্রে নীনা গুপ্তা একজন দক্ষ শিল্পী। তাঁর অভিনয় সত্ত্বাকে অনেকেই কুর্নিশ করে থাকেন। তবে অভিনয়ের বাইরে বিভিন্ন কারণে বহু সময় নীনার ব্যক্তিগত জীবন কার্যত বিতর্ক ও গুঞ্জনের আতশ কাঁচের নিচে ছিল। একনজরে দেখা যাক কেমন ছিল নীনা গুপ্তার প্রেমজীবন।

নীনা গুপ্তার প্রেমজীবন
নিজের আত্মজীবনী 'সচ কহু তো' বইটিতে রীতিমতো জীবনের বহু পুরোন বিতর্কিত অধ্যায় তুলে ধরেছেন অভিনেত্রী নীনা গুপ্তা। তাঁর বাবার দ্বিতীয় বিয়ের সম্পর্ক থেকে গোঁড়া পরিবারের মেয়ে হয়ে বিয়ের বাইরে গিয়ে সন্তানের জন্ম দেওয়ার ঘটনা সম্পর্কে নানান তথ্য তুলে ধরেছেন তিনি। এদিকে, ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে অবিবাহিত নীনার সম্পর্ক ও তাঁদের সন্তানের জন্ম যেমন এককালে লাইমলাইটে ছিল, তেমনই সেই লাইমলাইটের বাইরে থাকা নীনার প্রথম প্রেম ভেঙে যাওয়ার কাহিনি থেকে গিয়েছে অন্ধকারে। কেমন ছিল এই প্রেমজীবনের চড়াই উতরাই।

প্রথম প্রেম একজন বাঙালি!
'সচ কাহু তো' বইটিতে নীনা গুপ্তা নিজের জীবনের নানান অধ্যায় তুলে ধরেছেন। সেখানে জনৈক অম্লান কুসুম ঘোষের নাম উল্লেখ করেন নীনা। আইআইটির ছাত্র এই অম্লানের সঙ্গে নীনা বহুদিন প্রেম করেছেন বলে বইতে দাবি করেন। সংস্কৃতে স্নাতক নিয়ে পড়ার সময় থেকেই নীনার এই প্রেম। এই প্রেমের সূত্রে শ্রীনগরে অম্লানের সঙ্গে বেড়াতে যান নীনা। জানা যায়, তাঁদের বিয়েও হয়। তবে নিজের কেরিয়ার নিয়ে উচ্চাকাঙ্খী নীনা তখন থিয়েটারের প্রতি বেশি আকর্ষণ অনুভব করেন। ফলে ভেঙে যায় বিয়ে।

করিনার সঙ্গে সদ্য সাক্ষাৎকারে ফাঁস কোন তথ্য?
এক সদ্য সাক্ষাৎকারে করিনার সঙ্গে নীনা নিজের জীবনের নানান কাহিনি ভাগ করে নেন। সেখানেই জানান এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ের কথা ঠিক হয়েও ভেঙে যায় বাগদান। আচমকাই সেই ব্যক্তি নীনার সঙ্গে বিয়ে বাতিল করে দেন। যার ক্ষত নীনার মনে অনেকদিন ধরে ছিল।

বাবার দ্বিতীয় বিয়ের ঘটনা
প্রসঙ্গত, নীনা গুপ্তার পরিবার প্রথম থেকেই গোঁড়া। সেই পরিবারে স্বজাতির মেয়েকে বিয়ে করার জন্য তাঁর বাবাকে বাধ্য করা হয় বলে জানান নীনা। নীনা বলছেন, তাঁর বাবার প্রথম প্রেম ছিলেন তাঁর মা। আর সেই কারণেই নীনার মাকে বিয়ে করে তাঁর বাবা। পরে পরিবারে চাপে নীনার বাবাকে স্বজাতির আরও এক মহিলাকে বিয়ে করতে হয়। যে ঘটনায় ব্যাপক আঘাত পান নীনার মা।

ভিভের সঙ্গে প্রেম
নীনা গুপ্তার সঙ্গে ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের প্রেম ১৯৮০ এর আশপাশে শুরু হয়। তখন ক্যারিবিয়ান ক্রিকেট দল ভারতে ম্যাচের জন্য় আসে। শোনা যায়, মুম্বইয়ের একটি পার্টিতে ভিভের সঙ্গে আলাপ হয় নীনার। শোনা যায় সেই থেকেই প্রেম। ততদিনে ভিভিয়ান বিবাহিত হয়েও স্ত্রীয়ের থেকে আলাদা থাকতেন। তাঁদের দুই সন্তান ছিল। এদিকে লেডিস ম্যান হিসাবে পরিচিত ভিভিয়ান তখন ভারতীয় অভিনেত্রীর প্রেমে মগ্ন।

গর্ভধারণের খবরে গোঁড়া পরিবারে কোন প্রভাব!
নীনা গুপ্তা বারবারই দাবি করেছেন যে তাঁর পরিবার অত্যন্ত গোঁড়া ছিল। সেই জায়গা থেকে ভিভিয়া নের সঙ্গে নীনার সম্পর্কের জেরে একটা সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নীনা। এমনই গুঞ্জন বিতর্ক দানা বাঁধে বলিউড জুড়ে। সেই সময় তাঁকে পরিবারের তরফেও প্রবল বাধার মুখে পড়তে হয়। গোঁড়া পরিবারের বারণ শুনেও এই সন্তানের জন্ম দেন নীনা। ভুমিষ্ঠ হয় মাসাবা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications