নিজের মানসিকতা বদলান!‌ রিপড জিন্স পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অমিতাভের নাতনির

নিজের মানসিকতা বদলান!‌ রিপড জিন্স পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অমিতাভের নাতনির

রিপড জিন্স নিয়ে মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়া সহ গোটা দেশের কাছে তীব্রভাবে সমালোচিত উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। সম্প্রতি মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে এসে বলেন, '‌রিপড জিন্স পরা ভারতীয় সংস্কৃতি নয়, এটা পাশ্চাত্যদের পছন্দ। যেখানে পাশ্চাত্য দেশগুলি আমাদের অনুসরণ করছে সেখানে রিপড জিন্স পরে হাঁটু দেখিয়ে নিজেদের মূল্যবোধকে বিসর্জন দিয়ে পাশ্চাত্য দুনিয়ার পেছনে দৌঁড়াচ্ছি। রিপড জিন্স সামাজিক ভাঙ্গনের পথ সুগম করে এবং এটি বাবা-মায়েরা বাচ্চাদের জন্য স্থাপন করা একটি খারাপ উদাহরণ।’‌ উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর মহিলাদের প্রতি এমন দৃষ্টিভঙ্গীর বিরুদ্ধে সরব হন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি। মহিলারা তাঁদের পছন্দ অনুযায়ী জীবন কাটানোর ওপর রাওয়াতের মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

নিজের মানসিকতা বদলান!‌ রিপড জিন্স পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অমিতাভের নাতনির


নব্যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই ঘটনার প্রতিবাদে লেখেন, 'আমাদের পোশাক বদলের আগে নিজের মানসিকতা বদলান। আমাকে এই ধরণের মন্তব্যই বিস্মিত করে।’‌ সেইসঙ্গে তিনি তিরথের মন্তব্যটিও অবিকল তুলে ধরেন। রিপড জিন্স পরে নিজের ছবিও পোস্ট করেছেন নব্যা এবং সেখানে লিখেছেন, '‌আমি আমার রিপড জিন্স পরেছি। ধন্যবাদ। এবং আমি এটা গর্বের সঙ্গে পরব।’‌

শ্বেতা বচ্চন নন্দার মেয়ে নব্যা নাভেলি এবং তিনি অভিষেক বচ্চনের বোনঝি। তিনি গত বছর ফোর্ডহাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন ডিজিটাল টেকনোলজি ও ইউএক্স ডিজাইনে। নব্যা ইতিমধ্যেই আরা হেল্‌থের সহ–প্রতিষ্ঠাতা হিসাবে আত্মপ্রকাশ করেছেন। এটি একই স্বাস্থ্যসেবা সংস্থা, যারা মহিলাদের নিয়ে কাজ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+