দুর্গাপুজোয় সিঁথিতে সিঁদুর নিয়ে নুসরতের অঞ্জলির পর ফের বিতর্ক! দারুম উলুমের নয়া হুঁশিয়ারি
তৃণমূল নেত্রী নুসরত জাহান ফের নতুন করে বিতর্কে। উত্তর প্রদেশের দারুম-উলুম-উলেমা-এ-হিন্দের তরফে নুসরতের দুর্গাপুজো ঘিরে প্রশ্ন তোলা হয়েছে।
তৃণমূল নেত্রী নুসরত জাহান ফের নতুন করে বিতর্কে। উত্তর প্রদেশের দারুম-উলুম-উলেমা-এ-হিন্দের তরফে নুসরতের দুর্গাপুজো ঘিরে প্রশ্ন তোলা হয়েছে। যদিও এর আগেও, নুসরতের বিয়ের পর তিনি কেন সিঁথিতে সিঁদুর পরছেন তা নিয়ে প্রশ্ন তোলে এই সংগঠন। সেই সময় নুসরতের পাশে এসে দাঁড়ান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। পাশে দাঁড়ান যাদবপুরের সাংসদ মিমিও। তবে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর প্রথম পুজোয় নুসরতের অঞ্জলি ঘিরে নতুন বিতর্কের ঝড় তুলেছে দারুম- উলুম- উলেমা-এ-হিন্দ।

প্রসঙ্গত, সুরুচি সংঘের পুজোয় এবছর স্বামী নিখিলের সঙ্গে পৌঁছে যান নুসরত। লাল শাড়িতে নুসরত যতটা উজ্জ্বল ছিলেন, ততটাই তাঁর পাশে নিখিলও নজর কেড়েছিলেন অষ্টমীর দিন। মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সংঘে গিয়ে শুধু অঞ্জলিই নয়, নুসরত নিখিল ঢাকও বাজান অষ্টমীর দিন অরূপ বিশ্বাসের সঙ্গে পুজো প্যান্ডেলে। এরপরই গর্জে ওঠে ইসলাম ধর্মাবলম্বী সংগঠন দারুম- উলুম- উলেমা-এ-হিন্দ । সংগঠনের পক্ষে দাবি করা হয়েছে, 'এরকম প্রার্থনায় অংশ তো উনি (নুসরত) নিয়েই যাচ্ছেন। যদিও ইসলাম ধরে এভাবে ঈশ্বর (মূর্তি)র প্রতি প্রার্থনাকে মান্যতা দেওয়া হয় না। আল্লাহ ছাড়া কারোর প্রতি প্রার্থনা করা যাায় না ইসলাম অনুযায়ী। এটা 'হারাম' এর সাামিল '।
#WATCH Kolkata: Trinamool Congress MP Nusrat Jahan and husband Nikhil Jain play the 'dhaak' at Suruchi Sangha. #DurgaPuja2019 pic.twitter.com/FFOaj4iyBA
— ANI (@ANI) October 6, 2019
এর আসে, নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর নুসরত মাথায় সিঁদুর নিয়ে নিজের নামের সঙ্গে 'রুহি জৈন' যোগ করে সাংসদ হিসাবে শপথ বাক্য পাঠ করেছিলেন। যা নিয়ে দেশ জুড়ে বিতর্কের ঝড়ের সূত্রপাত ঘটেছিল দারুম উলুমের এক ফতোয়াকে কেন্দ্র করে। যদিও নুসরত তাতে আমল না দিয়ে জানিয়েছিলেন যে তিনি এক নতুন ভারতের সদস্য, ফলে ভেদাভেদ তিনি মানেননা। ফের সেই সংগঠনের তরফেই উঠেছে নয়া বিতর্ক।












Click it and Unblock the Notifications