প্রয়াত কিংবদন্তি সুরকার খৈয়াম

হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হলেন কিংবদন্তি সুরকার খৈয়াম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হলেন কিংবদন্তি সুরকার খৈয়াম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বলিউডের অন্যতম সেরা সুরকার তথা সঙ্গীত পরিচালক হিসাবে খ্যাত ছিলেন তিনি। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে গিয়েছেন সোনু নিগম, সেলিম মার্চেন্টরা।

প্রয়াত কিংবদন্তি সুরকার খৈয়াম

খৈয়ামের সঙ্গে শেষবেলায় ছিলেন আর এক সুপ্রসিদ্ধ গায়ক তলত আজিজ। পদ্মভূষণ বিজয়ী খৈয়াম ফুসফুসে সংক্রমণ নিয়ে গত জুলাই থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর স্ত্রী জগজিত কউরের অবস্থাও আশঙ্কাজনক।

অবিভক্ত পাঞ্জাবে জন্মানো খৈয়ামের ছোট থেকেই সঙ্গীতের শখ ছিল। দেশ ভাগ হয়ে পাকিস্তান আলাদা হলেও তিনি এদেশে থেকে যান। বাকী পরিবারের সদস্যরা বেশিরভাগই পাকিস্তানে থেকে যান। মহম্মদ রফির গাওয়া ও খৈয়ামের সুর করা গান তাঁকে প্রথমবার খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। কয়েক দশকের বর্ণময় জীবন কাটিয়ে পরলোকে পাড়ি দিলেন তিনি। শেষকৃত্য সম্পন্ন হবে মঙ্গলবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+