এলজিবিটিকিউ সম্প্রদায়ের পাশে মাথা উঁচু করে দাঁড়ালেন মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী পালন করলেন গর্বের মাস

সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় টলিউড অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। দেশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়েই তাঁকে তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট দিতে দেখা যায়। এবার মিমি তাঁর পোস্টের মাধ্যমে জানালেন যে তিনি সমকামী, রূপান্তরকামী ও রূপান্তরিত মানুষদের পাশে রয়েছেন। আর এই জুন মাস হল গর্বের মাস। সম্প্রতি মিমি তাঁর ইনস্টাগ্রামে একটি জিফ পোস্ট করেছেন। যাতে লেখা '‌ভালোবাসা ভালোবাসাই হয়।’‌

এলজিবিটিকিউ সম্প্রদায়ের পাশে মাথা উঁচু করে দাঁড়ালেন মিমি চক্রবর্তী


প্রসঙ্গত, সমাজে নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্য বহুদিন ধরে লড়াই করে চলেছেন এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষ। আর তাঁদের এই লড়াইকে সম্মান জানাতে জুন মাসকে গর্বের মাস হিসাবে মানা হয়। মিমি মনে করেন ভালোবাসার অধিকার সকলের রয়েছে। সেই কারণেই তিনি এই পোস্ট শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে মিমি লেখেন, '‌ভালবাসা, তুমি আজ গর্বের সঙ্গে উদযাপিত।’‌ মিমি জানিয়েছেন যে ভালোবাসার অধিকার সকলের আছে আর এই সম্প্রদায়ের মানুষ কারোর থেকে আলাদা নন। তিনি জানান যে সমাজ এখনও বদলায়নি তবে মিমির বিশ্বাস একদিন সমাজ বদলাবে। সততার সঙ্গে কিছু মানুষ 'প্রাইড মান্থ’ পালন করছেন, ভবিষ্যতে আরও মানুষ এগিয়ে আসবেন। মিমি এই কঠিন সময়ে নিজের মন ভালো রাখতে পুরনো দিনের ছবি শেয়ার করেছেন।

মহামারির সময়ে মিমি নানাভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। পাশাপাশি ইয়াস কবলিত এলাকায় গিয়ে দুর্গতদের ত্রাণও সরবরাহ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+