রানু মণ্ডলের সঙ্গে মালাইকার তুলনা! কোন ঘটনার জেরে এমন কাণ্ড
রানু মণ্ডলের সঙ্গে এবার সরাসরি তুলনা টানা হল বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার। ৪৬ বছরের মালাইকার সাম্প্রতিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই তা শোরগোল ফেলে দেয়। ইনস্টাগ্রাম জুড়ে বিভিন্ন কমেন্ট আসতে থাকে।
রানু মণ্ডলের সঙ্গে এবার সরাসরি তুলনা টানা হল বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার। ৪৬ বছরের মালাইকার সাম্প্রতিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই তা শোরগোল ফেলে দেয়। ইনস্টাগ্রাম জুড়ে বিভিন্ন কমেন্ট আসতে থাকে। যার মধ্যে অন্যতম ছিল রানু মণ্ডলের সঙ্গে মালাইকার তুলনা।

প্রসঙ্গত, ছবিটিতে মালাইকাকে দেখা যায় তিনটি ব্র্যান্ডকে প্রমোট করতে। পর পর তিনটি ব্র্যান্ডের জন্য মালাইকার প্রচারের এই ছবি ইনস্টাগ্রামে আসতেই হইচই শুরু হয়ে যায়। অনকেই 'বাঁকা' মন্তব্য করতে শুরু করেন। তার মধ্যে অনেকেই প্রশ্ন তোলেন 'মেক আপ কি আপনার ওপরে বসেছে, নাকি আপনি মেক আপের ওপর বসেছেন?' আবার অনেকেই মালাইকার সঙ্গে তুলনা করেন রানু মণ্ডলের।
View this post on InstagramA post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on
এর আগে, অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার প্রেমের সম্পর্কের খবর ঘিরে বহু তথ্য সামনে আসে। একটা সময় শোনা যায় যে মালাইকাকে বিয়ে করতে চলেছেন অর্জুন। যদিও আপাতত সেই পথে হাঁটছেন না বলে মালাইকা সাফ জানান।












Click it and Unblock the Notifications