বহু পরিচালক প্রস্তাব দিলেও বায়োপিকে রাজি ছিলেন না লতা মঙ্গেশকর, কেন জানেন?
বহু পরিচালক প্রস্তাব দিলেও বায়োপিকে রাজি ছিলেন না লতা মঙ্গেশকর, কেন জানেন?
রবিবার সব মায়া ত্যাগ করে চিরতরে হারিয়ে গেলেন গানের জগতের কোকিল কন্ঠী লতা মঙ্গেশকর। কিংবদন্তি তথা বর্ষীয়ান গায়িকা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়ায় আক্রান্ত হন। একাধিক অঙ্গ বিকল হওয়ার কারণে রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু হয়। মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মান দিয়ে শেষ বিদায় জানানো হয়। লতা মঙ্গেশকরকে নিয়ে বহু কাহিনী রয়েছে যা হয়ত গুণে শেষ করা যাবে না। যার মধ্যে একটি হল তাঁকে নিয়ে বায়োপিক তৈরি করার চেষ্টা করা হয়েছিল।

বলিউডে এখন বায়োপিক তৈরি করা একটা ট্রেন্ডে পরিণত হয়ে গিয়েছে। কোনও খ্যাতনামা ব্যক্তিত্ব বা ক্রীড়ার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকে নিয়ে বলিউডে প্রায়ই বায়োপিক তৈরি হচ্ছে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক পরিচালক–প্রযোজকও চেয়েছিলেন প্রয়াত লতা মঙ্গেশকরকে নিয়ে বায়োপিক তৈরি করতে। সাম্প্রতিক খবর অনুযায়ী, বছরের পর বছর পরিচালক, প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতারা বর্ষীয়ান গায়িকার থেকে তাঁর গায়িকা হওয়ার শুরু থেকে কিংবদন্তি হয়ে ওঠার সফর ফ্রেমবন্দী করার অনুমতি চেয়েছিলেন। শুধু সিনেমাই নয়, ওটিটি প্ল্যাটফর্মগুলিও লতা মঙ্গেশকরের জীবনী নিয়ে সিরিজ তৈরি করার জন্য একাধিকবার গায়িকার পরিবারের কাছ থেকে অনুমতি চেয়েছে।
যদিও রিপোর্ট অনুযায়ী, যাঁরা যাঁরা লতা মঙ্গেশকরকে নিয়ে বায়োপিক বা সিরিজ তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন তাঁদের না বলে দেওয়া হয়েছে প্রয়াত গায়িকার ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখার জন্য। এর কারণ? কারণ হল লতা জি কখনও চাননি তাঁর ব্যক্তিগত উপাখ্যাত সকলের সঙ্গে শেয়ার করতে।
সূত্রের খবর, 'গত কয়েক বছর ধরে, অনেকের লতা জিকে নিয়ে বায়োপিক তৈরি করতে চেয়েছিলেন কিন্তু গায়িকা তা প্রত্যাখান করেছেন। কারণ তিনি কখনই চাইতেন না যে তাঁর বষক্তিগ উপাখ্যান সকলের সামনে চলে আসুক।’ গত বছর তিনি একেবারেই নিজেকে ঘরবন্দী করে নিয়েছিলেন। জানুয়ারি মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরই তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications