পাকিস্তানির ডাকে অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে বিপাকে কুমার শানু! নোটিস অলকা-উদিতকেও

মিকা থেকে দিলজিৎ দোসাঞ্জের পর এবার কুমার শানুরা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পাকিস্তান সম্পর্কিত অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে এবার বিপাকে কুমার শানু, অলকা যাজ্ঞিক, উদিত নারায়ণরা।

মিকা থেকে দিলজিৎ দোসাঞ্জের পর এবার কুমার শানুরা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পাকিস্তান সম্পর্কিত অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে এবার বিপাকে কুমার শানু, অলকা যাজ্ঞিক, উদিত নারায়ণরা। এবার তাঁদের কাছে এলো ফেডারেশন ফর ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলইজ অ্যাসোসিয়েশনের নোটিস।

 বিপাকে শানুরা

বিপাকে শানুরা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিবাসী পাক বংশোদ্ভূত জনৈক মোজাম্মা হুনাইনের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার নিমন্ত্রণ পেয়েছিলেন কুমার শানু, অলকা যাজ্ঞিক ও উদিত নারায়ণ। আর সেই তথ্য হাতে পেতেই ফেডারেশন ফর ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলইজ অ্যাসোসিয়েশন নোটিস পাঠিয়েছে এই তিন জনপ্রিয় গায়ক , গায়িকার কাছে।

 ১৭ নভেম্বর অনুষ্ঠান

১৭ নভেম্বর অনুষ্ঠান

আগামী ১৭ নভেম্বর সেই অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আর সেখানেই পৌঁছে যাওয়ার কথা ছিল কুমার শানু, অলকা যাজ্ঞিকদের। আর সেই মর্মে নোটিস পাঠিয়ে এই তিন সঙ্গীতত শিল্পীকে এমন অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকরা অনুরোধ করেছে ফেডারেশন ফর ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলইজ অ্যাসোসিয়েশন।

 নোটিসে কী বলা হয়েছে?

নোটিসে কী বলা হয়েছে?

নোটিসে বলা হয়েছে, আর্টিক্যাল ২৭০ কাশ্মীর থেকে তুলে নেওয়ার পর থেকেই যেভাবে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনার পরিমাণ বেড়ে যাচ্ছে, তাতে ফিল্ম জগতের ব্যক্তিত্বের ওই দেশের সম্পর্কিত যে কোনও অনুষ্ঠান থেকে সরে আসবার জন্য জানানো হচ্ছে। পাকিস্তান ব পাকিস্তানি নাগরিকদের দ্বারা আয়োজিত কোনও অনুষ্ঠানে যেন কোনো ভারতীয় শিল্পী যোগ না দেন, বলেও বার্তা দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+