Kishore Kumar Birthday: ব্যক্তিত্বে ভরা কিংবদন্তি গায়ক কিশোর কুমারের অজানা তথ্যগুলি কি আপনার জানা?
সুরের আকাশে তুমি যে গো শুকতারা! ভারতীয় সিনেমার ইতিহাসে উজ্বলতম নক্ষত্র হলেন কিংবদন্তি গায়ক কিশোর কুমার। তিনি ছিলেন নানান গুণের অধিকারী। গান গাওয়ার পাশাপাশি তিনি নাচ ও অভিনয়েও মুগ্ধ করে রাখতেন সকলকে। তাঁর বহুমুখী প্রতিভার কথা আজ স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সকলের মনে। আজ সেই গায়কের জন্মদিন। ১৯২৯ সালের মধ্যপ্রদেশের খান্ডোয়ায় জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি।
উচ্চ শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিশোর কুমার, তাঁর বাবা কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত আইনজীবি। গায়কের আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। তাঁর বড় দাদা ছিলেন অভিনেতা অশোক কুমার। তাঁর দাদার ইচ্ছা মতনই কিশোর কুমার প্রথমে কেরিয়ার শুরু করেন অভিনয় দিয়ে। তিনি মোট ২২ টি সিনেমায় অভিনয় করেছিলেন। তবে ১৬ টি সিনেমা বক্স অফিসে হিট করতে পারেনি।

তবে মন যে মানে না! কিশোর কুমার অভিনয়ের থেকে গানকে বেশি ভালোবাসতেন, গান নিয়েই এগোতে চেয়েছিলেন তিনি, তবে দাদার ইচ্ছাকে কিন্তু তিনি বিসর্জন দেননি। তবে সিনেমা ফ্লপ হওয়ার পর তিনি এসডি বর্মণের সঙ্গে দেখা করেন। যদি সেইসময় গায়ককে নিজের মতোন করে তৈরি করার চেষ্টা করার পরামর্শ দেন।
তিনি ভিটের, জেলার প্রতি ছিল তাঁর এক অগাধ টান। গানের রেকডিং থেকে সিনেমার শুটিং করার সময় অনেকবারই তা থামিয়ে চলে আসতেন পৈতৃকভিটে মাটির গন্ধ নিতে। তবে বাড়ি এসে বা শুতিংয়ের ফাঁকে তিনি কথা বলতেন প্রকৃতির সঙ্গে। মনোরম প্রকৃতির সঙ্গে ছিল তাঁর মিষ্টি মধুর সখ্যতা! শোনা যায়, তিনি নাকি সকলকে বলতেন এই গাছ পালাই হল আমার আসল। এরা মনের কথা বুঝতে পারে। গায়ক কিন্তু খুব চঞ্চল প্রকৃতির মানুষ ছিলেন, তাঁর মন কখনোই এক জায়গায় টিকত না।
একবার এক সাক্ষাৎকারে বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে জানিয়েছিলেন, কিশোর দা 'শারাবি’ সিনেমার 'ইন্তেহা হো গেয়া ইন্তেজার কী’ এই গানটি গাইতে অস্বীকার করেছিলেন তিনি। তবে অনেক বুঝিয়ে তাঁকে পরে রাজি করানো হয়েছিল। তবে এই গানটি গাওয়াড় জন্য তিনি শর্ত রেখেছিলেন। তিনি এই গানটি গাওয়ার সময় মাতালের মতো শুয়ে তবেই গাইবেন। শেষমেশ তিনি একটি টেবিলের ওপর শুয়ে এই গানটি গেয়ে ছিলেন।
কিশোর কুমার অনেক ভাষায় গান গেয়ে দেখিয়েগেছেন তাঁর সীমাহীন দক্ষতা। তিনি হিন্দি, কন্নড়, মালয়ালম, অসমিয়া, গুজরাতি, মারাঠি ও বাংলা ভাষায় গান গেয়েছেন। কিশোর কুমার সবথেকে বেশী গলা দিয়েছেন রাজেশ খান্না ও দেব আনন্দের লিপে। তাছারাও অনেক তাবড় তাবড় তারকার লিপে রয়েছে তাঁর গান।কিশোর কুমার সবথেকে বেশী গলা দিয়েছেন রাজেশ খান্নার জন্য প্রায় ২৪০ টি গান গেয়েছেন তাঁর লিপে।
কিশোর কুমার এমন একজন শিল্পী যিনি পর পর আটবারপ্লেব্যাক গানের জন্য ফিল্মফেয়ার আ্যওর্য়াড পান। সেই সঙ্গে তিনি ৮৮ টি ছবিতে অভিনয় করেছেন। তাঁর কেরিয়ারে তিনি ১১০ টি বেশি সুরকারের সঙ্গে কাজ করেছেন। ২ হাজার ৬৭৮ টি সিনেমার জন্য গান গেয়েছিলেন কিশোর কুমার।
তবে কিশোর কুমার সম্পর্কে একটি মজার বিষয়ও শোনা যায়, গায়ক নাকি তাঁর বাড়ির বাইরে একটি সাইনবোর্ড লাগিয়েছিলেন। যেখানে নাকি লেখা ছিল 'কিশোর থেকে সাবধান’। বিখ্যাত প্রযোজক ও পরিচালক তাঁর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গেছিলেন, সেই সময় কিশোর কুমার নাকি বাড়ি থেকে বেরিয়ে এসে তাঁর হাত কামড়ে দিয়েছিলেন। পরিচালক অবাক হয়ে তাঁর কাছে জানতে চান কেন তিনি এমন করতেন, তিনি উত্তরে বলেন কেন আপনি কি আমার বাড়ির বাইরের সাইনবোর্ড দেখেননি?
১৯৮৭ সালে ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইতে মারা যান এই কিংবদন্তী শিল্পী। বিশ্বজুড়ে রয়েছে কিশোর কুমারের অগণিত ভক্ত, আজও তাঁর গানে বুঁদ হয়ে থাকেন অনুগামীরা। তাঁর জন্মদিনে তাঁকে জানাই অন্তরের সহস্র প্রণাম।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications