Kishore Kumar: অভিমানে’র দুটি গান গাওয়ার পর, কেন কিশোর কুমার সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন?
আজও কিশোর কুমারের গানে মজে তরুণ প্রজন্ম। গায়কের কেরিয়ার জীবন থেকে ব্যক্তিগত জীবন সম্পর্কে সকলের জানার ইচ্ছা আজও প্রবল। বলিউডের অনেক ছবিতেই গান গেয়েছেন তিনি, এখনও কিন্তু অনেককে গুনগুন করে এই গানগুলি গাইতে শোনা যায়। বলিউড সিনেমা অভিমান, যেটি মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালের ২৭ জুলাই। এই সিনেমাতেও গান গেয়েছেন কিশোর কুমার।
অভিমান সিনেমাটি পরিচালনা করেছেন হৃষিকেশ মুখোপাধ্যায়। সেই সময়ে সুপারহিট সিনেমাগুলির মধ্যে এটিও একটি হিট সিনেমা। সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও জয়া ভাদুরি। আজ কিন্তু এই সিনেমার গান থেকে অভিনয় মানুষের মণিকোঠায় রয়েছে। চলতি বছরের ২৭ জুলাই এই অভিমান সিনেমাটি ৫০ বছর পূর্ণ করেছে। সঙ্গীত পরিচালকের দায়িত্বে ছিলেন শচীন দেব বর্মণ। হয়তো অনেক সিনেমা প্রেমীরাই জানেন না এই ছবিটি বাঙালি গায়ক-গায়িকার জীবন কাহিনির নির্যাস নিয়ে হৃষিকেশ মুখোপাধ্যায় তৈরি করেছিলেন। সিনেমাটি কিশোর কুমার ও তাঁর প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুরতার জীবন কাহিনী তুলে ধরা হয়েছিল।

অভিমান সিনেমার তেরে মেরে মিলন কী ইয়ে র্যা য়না, মিত না মিলারে গান দুটি গেয়েছিলেন কিশোর কুমার। সিনেমায় গান গাওয়ার আগে কিন্তু তিনি জানতেন না যে সিনেমাটি গল্প তাঁদের বিবাহিত জীবন নিয়ে লেখা। যখন তিনি সিনেমার গল্প নিয়ে জানতে পারলেন সেই সময় তিনি অভিমান সিনেমার আর কোনও গান না গাওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনাটি কিশোর কুমার অভিমান সিনেমার তেরি বিন্দিয়া রে গানটি রেকর্ড করার সময় জানতে পেরেছিলেন। তাই তিনি আর এই সিনেমায় আর গান গানটি। শুধু এই গানটি নয়, লুটে কই মান কা নাগর গানটিও গায়নি কিশোর কুমার। শেষমেষ মহম্মদ রফি গেয়েছিলেন লতা মঙ্গেশকরের সঙ্গে।
অনেক বছর আগে অভিমান সিনেমার গল্পের লেখকের সঙ্গে সঙ্গীত নিয়ে কথা বলেছিলেন হৃষিকেশ মুখোপাধ্যায়। তখন তিনি বলেছিলেন, এটি সত্যেই যে অভিমান সিনেমার গল্প কিশোর কুমার ও তাঁর স্ত্রী রুমা গুহঠাকুর তার বিবাহিত জীবন অবলম্বনে লেখা। জয়ার গলায় গাওয়া সব গানগুলি গেয়ছিলেন লতা। তিনি আরও বলেন, অভিমান সিনেমায় লতা খুব দারুণ কাজ করেছিলেন। এই সিনেমায় গান গাওয়ার জন্য বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর টাকা নেননি। যখন হৃষিকেশ মুখোপাধ্যায় তাঁকে টাকা নেওয়ার জন্য জোর করতেন তখন লতা মঙ্গেশকর বলতেন, দাদা আপনার থেকে কী টাকা নেব?












Click it and Unblock the Notifications