সলমনের খামারবাড়িতে ঘুরে বেড়াচ্ছে গোখরো সাপ–চিতাবাঘ, লকডাউন কাটাচ্ছে পরিবার
সলমনের খামারবাড়িতে ঘুরে বেড়াচ্ছে গোখরো সাপ–চিতাবাঘ, লকডাউন কাটাচ্ছে পরিবার
করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছে। আম জনতা থেকে বলিউড সেলেবরাও এখন কোয়ারান্টাইনে ঘরে সময় কাটাচ্ছেন। ব্যতিক্রম নয় সলমন খানও। লকডাউন ঘোষণার পর তিনিও সপরিবারে পনভেলে তাঁদের খামার বাড়িতে সময় কাটাচ্ছেন। সলমনের সঙ্গে রয়েছেন তাঁর মা, অর্পিতা–আলভিরা ও তাঁদের পরিবার। অর্পিতার স্বামী আয়ুশ শর্মা জানিয়েছে এই খামারবাড়িতে তিনি যেন সাফারিতে রয়েছেন এমন অনুভব হচ্ছে।

আয়ুশ জানিয়েছেন লকডাউনের পর থেকে প্রত্যেকের জীবনেই আমূল পরিবর্তন ঘটেছে। পানভেল খামারহাউসে 'খানদান’ (পরিবার)–এর সঙ্গে যদিও তাঁর সময় ভালোই কাটছে। পনভেলে জঙ্গলের মাঝে সলমনের খামারবাড়ি, প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের প্রাণী বাড়ি সংলগ্ন বাগানে আসে। একদিন তো তিনি সলমনের জিমে বড় গোখরো সাপকেও দেখেন ও বাড়ির কাছে চিতাবাঘও ঘুরে বেড়াচ্ছিল। আয়ুশ বলেন, 'এখানে অনেক প্রাণী রয়েছে, গরু, ছাগল, হাঁস এবং অনেক বন্যপ্রাণীরাও ঘোরাঘুরি করে। একদিন তো আমরা জিমের মধ্যেই গোখরো সাপ দেখতে পাই। দু’দিন আগে বাড়ির কাছেই একটি চিতাবাঘও ঘুরে বেড়াচ্ছিল। আমরা সাফারিতে রয়েছি এমনটাই মনে হচ্ছে।’
সম্প্রতি সলমন খান তাঁর প্রাতঃরাশের সসময়ের দু’টি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি তাঁর ঘোড়ার সঙ্গে পাতা খাচ্ছেন। আসলে সলমন সত্যিকারের পাতা খাচ্ছেন এটা ইন্টারনেটে কেউই ভাবতে পারেননি। আর একটি ভিডিওতে দেখা গিয়েছে সলমন চেয়ারে বসে রয়েছেন এবং তাঁর মাথা ও ঘাড়ের ওপর থেকে পাতা নিয়ে খাচ্ছে তাঁর ঘোড়া। পশুদের প্রতি সলমনের ভালোবাসার কথা প্রায় সকলেই জানেন।












Click it and Unblock the Notifications