তালিকা দীর্ঘ হচ্ছে বলিউডের, এবার কোভিড–১৯ পজিটিভ ক্যাটরিনা কাইফ

কোভিড–১৯ পজিটিভ ক্যাটরিনা কাইফ

করোনায় বলিউড তারকাদের আক্রান্তের তালিকা ক্রমেই দীর্ঘ হয়ে যাচ্ছে। রবিবার অক্ষয় কুমার ও তাঁর ছবি '‌রাম সেতু’‌র ৪৫ জন জুনিয়র শিল্পী করোনায় আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার কোভিড–১৯ পজিটিভ রিপোর্ট এসেছে বলিউডের হার্টথ্রব ক্যাটরিনা কাইফের। অভিনেত্রী তাঁর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনাটি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন এবং জানিয়েছেন যে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। এর আগে সোমবার ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধু ভিকি কৌশলের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে।

তালিকা দীর্ঘ হচ্ছে বলিউডের, এবার কোভিড–১৯ পজিটিভ ক্যাটরিনা কাইফ


ক্যাটরিনা তাঁর ইনস্টা স্টোরিতে জানিয়েছেন সকলকে যে তিনি করোনা পজিটিভ। অভিনেত্রী লিখেছেন, '‌আমি করোনা পজিটিভ। আমি তৎক্ষণাত নিজেকে আইসোলেট করে নিয়েছি এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। চিকিৎসকের পরামর্শে আমি সব ধরনের সুরক্ষা বিধি মেনে চলছি।’‌ তিনি আরও জানিয়েছেন যে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরাও যেন করোনা টেস্ট করিয়ে নেন। সোমবার ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধু ভিকি কৌশল করোনায় আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এর কিছুক্ষণ আগেই ভূমি পেডনেকারও জানান যে তিনিও কোভিড–১৯–এ আক্রান্ত।

মহারাষ্ট্র কোভিডের গ্রাসে পুরোপুরি জড়িয়ে গিয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুম্বই ও বলিউডের ওপর। বলিউডের একাধিক জনপ্রিয় তারকা এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। সেই তালিকায় রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, সঞ্জয় লীলা বনশালি, আমির খান, আর মাধবন, ফতেমা সানা শেখ, গোবিন্দা, মনোজ বাজপেয়ী, কার্তিক আরিয়ান, সতীশ কৌশিক, পরেশ রাওয়াল, মিলিন্দ সোমান, ভিকি কৌশল, ভূমি পেডনেকার সহ আরও অনেকে। এবার সেই তালিকায় যোগ হলেন ক্যাটরিনা কাইফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+