করিনা কাপুরের ধর্মান্তর হয়নি, ধর্মীয় বিতর্কে ওর নাম জড়াবেন না: সইফ আলি খান
মুম্বই, ৩০ জানুয়ারি : সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের পত্রিকার 'লাভ জিহাদ' সংখ্যার কভার গার্ল বানানো নিয়ে বিতর্কের ঝড় ওঠে।
আরও পড়ুন : 'লাভ জিহাদ' কভার গার্ল করিনা, সমস্যা থাকলে অভিনেত্রীকে আদালতে যাওয়ার পরামর্শ বিশ্ব হিন্দু পরিষদের
ছবিটিতে করিনার মুখের অর্ধেক অংশ কালো রংয়ে ঢাকা শুধু চোখের জায়গাটা খোলা। যা দেখে আপাতভাবে মনে হচ্ছে করিনাকে বোরখা পরে দেখানোর চেষ্টা করা হয়েছে। মুখের অন্য অংশে সিঁথিতে সিঁদুর, লাল বড় টিপ।

সেসময়ে এই বিষয়ে মুখ না খুললেও এবার স্ত্রী করিনার পাশে দাঁড়ালেন সইফ আলি খান। মিডিয়া রিপোর্ট বলছে করিনার ধর্মান্তরকে গুজব বলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন সইফ।
একটি জনপ্রিয় দৈনিক সংবাদপত্রে সইফের যে বিবৃতি প্রকাশিত হয়েছে, তা অনুযায়ী, অভিনেতার দাবি, বিয়ের পরেও কখনও করিনার ধর্মান্তর হয়নি। এরপরই তিনি অনুরোধ জানান, কোনও ধর্মীয় বিতর্কে দয়া করে করিনার নাম জড়াবেন না। বরং চলচ্চিত্র জগতে অসামান্য অবদান ও মহিলাদের অধিকারের জন্য যে কাজ করিনা করছে তার জন্য আমাদের ওতে সম্মান জানানো উচিত।

করিনা কাপুরকে আধুনিক শক্তিশালী মহিলাদেক প্রতীক হিসাবে মন্তব্য করে সইফ বিশ্ব হিন্দু পরিষদের দিকে আঙুল তোলে। তিনি বলেন, বিশ্ব হিন্দু পরিষদকে গুরুত্ব দেওয়ার বদলে চরিত্র, জ্ঞান, এবং বুদ্ধি নিয়েই প্রশ্ন তোলা উচিত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications