‌ইনস্টাগ্রামে এলেন করিনা কাপুর, প্রথম ছবিতেই বাড়ল ফলোয়ার্সের সংখ্যা

‌ইনস্টাগ্রামে এলেন করিনা কাপুর, প্রথম ছবিতেই বাড়ল ফলোয়ার্সের সংখ্যা

অবেশেষে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অ্যাকাইন্ট খুললনে বলিউড দিভা করমা কাপুর। শুক্রবারই তিনি তাঁর অফিসিয়াল ইনস্টাতে নিজের ছবি দিয়েছেন।

‌ইনস্টাগ্রামে এলেন করিনা কাপুর, প্রথম ছবিতেই বাড়ল ফলোয়ার্সের সংখ্যা


এদিন পুমার বিজ্ঞাপনের জন্য তোলা ফটোশুটের মধ্যে একটি ফটো দেন বেবো। যেখানে তিনি কালো রঙের টাইটস, কালো টপ ও স্টাইলিস্ট জ্যাকেট পরে বসে রয়েছেন। কানে পুমার লোগো চিতাবাঘের আকারের দুল। তিনি ক্যাপশন দেন এই ছবির '‌হ্যালো ইনস্টাগ্রাম।’‌ এই ছবি পোস্টের পর বহু বলিউড সেলেব তাঁকে অভিনন্দন জানান। এর মধ্যে ছিলেন মণিশ মালহোত্রা, অমৃতা অরোরা, করিশ্মা কাপুর, জারিন খান সহ অন্যান্যরা। বেবোর বোন করিশ্মা কাপুর তাঁকে হার্টের ইমোজি দিয়ে স্বাগত জানিয়েছেন এই সোশ্যাল মিডিয়ায়। এই ছবির আগে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন। ইতিমধ্যেই করিনার প্রথম ইনস্টা ছবিতে ৭০,৯০৭টি লাইক পড়ে গিয়েছে এবং ফলোয়ার্সের সংখ্যাও ৫৫৭ হাজার হয়ে গিয়েছে। এই ইনস্টা প্রোফাইলে তিনি তাঁর ছোটবেলার ছবিকে ডিপি বানিয়েছেন।

এখানে উল্লেখ্য করিনা কাপুর খানের আরও একটি অ্যাকাউন্ট অনেকদিন ধরেই রয়েছে ইনস্টাতে। যেখানে তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের আপডেট পাওয়া যায়। সেটা করিনা কাপুর নিজে চালনা করেন না তাঁর টিম, তা নিয়ে ধন্দ রয়েছে। তাই সেদিক দিয়ে দেখতে হলে এটা বেবোর দ্বিতীয় ইনস্টাগ্রাম হতে পারে। অথবা তিনি হয়ত এই ইনস্টা অ্যাকাউন্টটি নিজেই পরিচালনা করবেন। সেদিক দিয়ে প্রথম ইনস্টা এটা। দ্য রিয়াল করিনা কাপুর নামে এই ইনস্টাটি ইতিমধ্যেই ৫.‌১ মিলিয়ান ফলোয়ার্স রয়েছে।

আমির খানের সঙ্গে করিনাকে দেখা যাবে '‌লাল সিং চাড্ডা’‌ ছবিতে। যেটি এ বছরের বড়দিনের সময় মুক্তি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+