'করিনাই সারাকে ফার্স্ট হিরোর সঙ্গে ডেট করতে বারণ করেন', সুশান্ত মামলা নিয়ে ফের সরব কঙ্গনা

'করিনাই সারাকে ফার্স্ট হিরোর সঙ্গে ডেট করতে বারণ করেন', সুশান্ত মামলা নিয়ে ফের সরব কঙ্গনা

মহারাষ্ট্রে শিবসনার সঙ্গে সম্মুখ সমর পর্বের পর, ফের একবার সুশান্ত সিং রাজপুত মামলা নিয়ে মুখ খুলতে শুরু করলেন কঙ্গনা রানাওয়াত। হিমাচলের কন্য়া কঙ্গনা ফের একের পর এক টুইটে এই মামলা নিয়ে মুখ খোলেন।

করিনাই সারাকে ফার্স্ট হিরোর সঙ্গে ডেট করতে বারণ করেন, সুশান্ত মামলা নিয়ে ফের সরব কঙ্গনা

কঙ্গনা আগে অভিযোগ করেছিলেন যে সারার সঙ্গে সুশান্তের ব্রেক আপই ধীরে ধীরে সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলেছিল। এরপর কঙ্গনা দাবি করেছেন,সুশান্তের সঙ্গে ডেট করা থেকে সারাকে রুখে দিয়েছিলেন তাঁর সৎ মা করিনা। কঙ্গনার দাবি , সারাকে করিনা বলেন, নিজের প্রথম হিরোর সঙ্গে ডেট-এ যেও না। কঙ্গনার দাবি, ফার্স্ট হিরোর সঙ্গে ডেটে যাওয়া উচিত নয় বলে করিনা জনসমক্ষেই বার্তা দেন। তারপর থেকেই নবাব পরিবারের সদস্যরা সুশান্তকে হেয়জ্ঞান করা শুরু করেন। সারা সুশান্তের ছাড়াছাড়ি হয়।

উল্লেখ্য, ফার্স্ট হিরোর সঙ্গে ডেটে না যাওয়া নিয়ে করিনা কাপুর 'কফি উইথ করণ' অনুষ্ঠানে মুখ খোলেন। সেই সূত্র ধরেই কঙ্গনা নতুন টুইটে ঝড় তুলেছেন। এর আগে সারা বা করিনাদের নিয়ে নেপোটিজম বিতর্কে কঙ্গনা বারবার মুখ খুলে তোপ দেগেছেন। সুশান্ত মামলাতেও নেপোটিজম বিতর্ক নিয়ে এসে কঙ্গনা একের পর এক তোপ দেগে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+