পাঙ্গার ট্রেলারেই বাজিমাত কঙ্গনার, প্রশংসায় পঞ্চমুখ দীপিকা
পাঙ্গার ট্রেলারেই বাজিমাত কঙ্গনার, প্রশংসায় পঞ্চমুখ দীপিকা
সোমবার সন্ধেবেলায় মুম্বইয়ে কঙ্গনার আগামী ছবি 'পাঙ্গা'র ট্রেলার মুক্তি পায়। ছবিতে প্রধান চরিত্র জয়ার ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। এক সন্তানের মা জয়া কাবাডি খেলোয়াড়ের পাশাপাশি একজন রেলের কর্মকর্তাও বটে। ট্রেলারে দেখে বোঝা যাচ্ছে ছবির আসল চাবিকাঠি লুকিয়ে আছে কঙ্গনা তথা জয়ার রোজনামচার মধ্যেই।

পরিচালক অশ্বিন আইয়ার তিওয়ারির পরিচালনায় 'পাঙ্গা’-তে একেবারে অন্য রূপে সেজে উঠেছেন অভিনেত্রী কঙ্গনা। তার অভিনয়ের প্রশংসায় ইতিমধ্যেই পঞ্চমুখ বলিউডের তারকা মহল। অন্যদিকে 'পাঙ্গা' ছবির ট্রেলার দেখেই মুগ্ধ হয়েছেন খোদ দীপিকা পাড়ুকোন। মুক্তকণ্ঠে প্রশংসা করেছেন কঙ্গনার অভিনয়ের।
পাশাপাশি, দীপিকা অভিনীত 'ছাপাক' ছবিটিও মুক্তি পেতে চলেছে আগামী বছরের ১০ই জানুয়ারি। সম্প্রতি 'ছাপাক' ছবির প্রমোশনে গিয়ে দীপিকা বলেন, " আমি যখনই সময় পাই সাধারণ দর্শক হিসেবে নতুন নতুন ছবির ট্রেলার দেখি। কঙ্গনা দি অভিনীত 'পাঙ্গা' ছবিটিতে দিদির অভিনয় আমার মন কেড়েছে, ট্রেলার দেখে মনে হচ্ছে ছবি টিও খুব ভালো হবে"। দীপিকার প্রশংসা শুনে একটি টুইট বার্তায় তাকে ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা। এর আগেও 'কুইন' ছবিটির জন্য কঙ্গনার প্রশংসা করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।












Click it and Unblock the Notifications