Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২৫ বছর পর ফের বড়পর্দায় ‘কহো না প্যায়ার হ্যায়’, হৃত্বিক ভক্তদের উন্মাদনা তুঙ্গে

শুক্রবার বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের ৫১ তম জন্মদিন। এদিনই ফের বড়পর্দায় মুক্তি পেল রাকেশ রোশন পরিচালিত ছবি 'কহোনা প্যায়ার হ্যায়'। ২৫ বছর আগে বক্স অফিস কাঁপিয়েছিল এই ছবি। পাশাপাশি ছবির গানগুলিও আলাদাভাবে দর্শকের মন জয় করে নিয়েছিল।

একটা সময় ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল এই ছবি। আমিশা প্যাটেলের সঙ্গে হৃত্বিক রোশনের জুটি মুগ্ধ করেছিল দর্শককে। আবারও সিনেমা হল-এ দেখা গেল সেই সুপারহিট সিনেমা। ১০ জানুয়ারি বড়পর্দায় ফের মুক্তি পেয়েছে ছবিটি। তবে, গত ৯ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে আবারও দেখেন হৃত্বিক রোশন স্বয়ং।

Hrittik roshan

ওইদিন খানিকটা ভয়েতেই ছিলেন তিনি। হৃত্বিকের কথায়, ২৫ বছর পর আবার এই ছবিটি দর্শকের মন জয় করতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল তাঁর। তবে, ছবিটি মুক্তির জন্য দর্শকের উন্মাদনা দেখে সেই সংশয় দূর হয় অভিনেতার।

হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন পরিচালিত মিউজিক্যাল রোমান্টিক থ্রিলারটি ২০০০ সালের ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল। সেই সময় বক্স অফিসে ব্যাপক ভাবে সফল হয়েছিল ছবিটি। অভিনেতার কাকা রাজেশ রোশনের সঙ্গীত পরিচালনায় প্রতিটি গান মন ছুঁয়েছিল ভক্তদের। ছবিটি বিশ্বব্যাপী ৮০০ মিলিয়নের বেশি আয় করেছিল বলে দাবি করা হয়।

সিনেমাটি আবারও প্রেক্ষাগৃহে বসে দেখার সুযোগ পেলেন দর্শকবৃন্দ। এর থেকে বড় পাওয়া আর কী-ই বা হতে পারে? 'কহোনা প্যায়ার হ্যায়'-র মুক্তিতে খুশির বাঁধ ভেঙেছে হৃত্বিক ভক্তদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+