Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তবে কি সোনম কাপুর অন্তঃসত্ত্বা?‌ লাল ম্যাক্সি ড্রেসের আড়ালে কি লোকানো বেবি বাম্প?‌

তবে কি সোনম কাপুর অন্তঃসত্ত্বা?‌ লাল ম্যাক্সি ড্রেসের আড়ালে কি লোকানো বেবি বাম্প?‌

লন্ডনে স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রায় এক বছর কাটানোর পর অভিনেত্রী সোনম কাপুর সম্প্রতি মুম্বইতে তাঁর বাড়িতে ফিরেছেন। মুম্বই বিমানবন্দরে তাঁকে আনতে গিয়েছিলেন সোনমের বাবা তথা অভিনেতা অনিল কাপুর। বাবাকে এতদিন পর দেখে স্বাভাবিকভাবেই মেয়ের চোখ ছলছল করে ওঠে, যার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তবে সোনমের পোশাক দেখে বি–টাউনে গুঞ্জন মা হতে চলেছেন নাকি তিনি।

তবে কি সোনম কাপুর অন্তঃসত্ত্বা?‌ লাল ম্যাক্সি ড্রেসের আড়ালে কি লোকানো বেবি বাম্প?‌


বিমানবন্দরের পর সোনমকে ফের লাল রঙের ফ্লোরাল ম্যাক্সি ড্রেসে দেখা গিয়েছে, যা দেখার পর তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। সোনমের অনুগামীদের মতে অভিনেত্রী ও তাঁর স্বামী আনন্দ আহুজা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন। তবে সোনম কাপুরের কাছ থেকে এ বিষয়ে কোনও উত্তর মেলেনি এখনও।

২০১৮ সালের ৮ মে বলিউডের বিউটি ডিভা সোনম কাপুরের সঙ্গে বিয়ে হয় ব্যবসায়ী আনন্দ আহুজার। এই দম্পতির শিখ মতে বিবাহ হয় এবং সোনমের মাসি কবিতা সিংয়ের বাড়িতে আনন্দ করাজের অনুষ্ঠান হয়। রাতে গ্র‌্যান্ড রিসেপশনে বলিউডের সব তারকারাই উপস্থিত ছিলেন সোনম ও আনন্দের খুশিতে অংশ নেওয়ার জন্য। কাপুর ও আহুজারা মিলে মুম্বইয়ের দ্য লীলাতে গ্র‌্যান্ড রিসেপশনের আয়োজন করেন।

প্রসঙ্গত, এই মুহূর্তে 'ব্লাইন্ড' ছবির শ্যুট করছেন সোনম। এই ছবির পরিচালক সোম মাখিজা ও প্রযোজনায় রয়েছে সুজয় ঘোষ, অভিষেক ঘোষ সহ আরও অনেকে। এই ছবিতে সোনম প্রধান চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও ছবিতে পূরব কোহলি, বিনয় পাঠক ও লিলেতে দুবে রয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+