Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএল ২০২০: উদ্বোধনীতে সিএসকে বনাম মুম্বই ডুয়েল, ৭.২৯ তে অবসর জানিয়ে আজ ধোনি ফিরছেন ৭.৩০তে

আইপিএল ২০২০: উদ্বোধনীতে সিএসকে বনাম মুম্বই ডুয়েল, ৭.২৯ তে অবসর জানিয়ে আজ ধোনি ফিরছেন ৭.৩০তে

অপেক্ষার অবসান, সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত আমিরশাহীতে আজ আইপিএল ২০২০-র (IPL 2020) পর্দা উঠতে চলেছে। মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম চেন্নাই সুপার কিংস (CSK) দিয়ে ১৩ তম আইপিএলে ঢাকে কাঠি। এই ম্যাচ দিয়ে আবার ক্রিকেটে ফিরছেন ধোনি(Dhoni)।

৪৩৬ দিন পর মাঠে ফিরছেন ধোনি

৪৩৬ দিন পর মাঠে ফিরছেন ধোনি

শেষবার ১০ জুলাই ২০১৯ সালে দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন ধোনি। সেই ম্যাচের পর মাহিকে আর ক্রিকেট মাঠে নামতে দেখা যায়নি। দীর্ঘ ১৪ মাসের অপেক্ষার পর মাঠে ফিরছেন মাহি(Dhoni's retirement)। দিন সংখ্যায় হিসেবে করলে ৪৩৬ দিন পর ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি।

অবসরের ৩৪ দিন পর মাঠে মাহি

অবসরের ৩৪ দিন পর মাঠে মাহি

অন্যদিকে অবসরের ৩৪ দিন পর মাঠে ফিরছেন মাহি। চলতি বছরের ১৫ অগাস্ট ক্রিকেট দুনিয়াকে অবাক করে দিয়ে ৭.২৯ মিনিটে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে বুটজোড়া তুলে রাখেন ধোনি।

সন্ধ্যে ৭ টা ২৯ মিনিটে অবসর, ধোনি ফিরছেন ৭.৩০তে

সন্ধ্যে ৭ টা ২৯ মিনিটে অবসর, ধোনি ফিরছেন ৭.৩০তে

কাকতালীয় হলেও ধোনির আজ ক্রিকেটে প্রত্যাবর্তনের সময়ের সঙ্গে তাঁর অবসরে সময়ের এক অদ্ভূত সংযোগ রয়েছে। রাতের ম্যাচে দেরিতে শেষ হওয়ার কারণে ১৩ তম আইপিএলে সন্ধ্যের ম্যাচগুলি এখন থেকে ৭.৩০ মিনিটে শুরু হবে। সেক্ষেত্রে ৭.৩০ মিনিটে ধোনির প্রত্যাবর্তন হতে চলেছে। ধোনি অবসর ঘোষণা করেছিলেন ৭.২৯ মিনিটে। স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে ফ্যানেদের চমকে দিয়েই ঠিক ৭.২৯ মিনিটে তিনি অবসর ঘোষণা করে দেন।

সোশ্যাল মিডিয়ায় কী লিখেছিলেন ধোনি

সোশ্যাল মিডিয়ায় কী লিখেছিলেন ধোনি

কেন ধোনি ৭.২৯ মিনিটে অবসর ঘোষণা করেছিলেন তা নিয়ে অনেক জল্পনা রয়েছে। ক্রিকেটমহলের অনেকের মত, ১০ জুলাই ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ৭.২৯ মিনিটেই ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে রান আউট হয়ে নীল জার্সিতে তাঁর শেষ মুহূর্তটি কাটিয়েছিলেন। সেই কারণে মাহি সোশ্যাল মিডিয়ায় অবসর পোস্টে ৭.২৯ মিনিটের পর তাঁকে অবসৃত বলে ধরে নিতে বলেছিলেন। ৭.২৯ মিনিটে সেই অবসর ঘোষণার ৩৪ দিন ১ মিনিট পর ফের ক্রিকেট মাঠে দেখা যাবে ধোনিকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+