জিয়াগঞ্জের রাস্তায় স্কুটার চেপে ঘুরছেন অরিজিৎ-শিরান! 'দুই বন্ধু'র কাণ্ডে হইচই নেটপাড়ায়
বিশ্বখ্যাত ব্রিটিশ পপ তারকা এড শিরান এবার সফরে এসেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের আমন্ত্রণে। এর আগে একাধিকবার ভারত সফর করলেও, এবার বিশেষ বন্ধুত্বপূর্ণ মুহূর্ত কাটাতেই তিনি পৌঁছে যান প্রিয় বন্ধুর বাড়িতে।
সোমবার সকালে বেঙ্গালুরু থেকে কলকাতা পৌঁছে কোনো বিলম্ব না করেই সরাসরি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রওনা দেন এড শিরান। বিকালে ভাগীরথী নদীতে শিবপুর ঘাট থেকে নৌকাবিহার করেন দুই গায়ক। স্থানীয়দের চোখের সামনেই দুই বিশ্ব বিখ্যাত সংগীতশিল্পী নদীর মাঝেই উপভোগ করেন সময়।

ছবি সৌজন্য-chittaranjan./X
এরপর রাতের শহরে আরও এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হয় জিয়াগঞ্জের পথ। অরিজিৎ সিং নিজেই স্কুটির চালকের আসনে বসে বন্ধু এড শিরানকে নিয়ে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ান। সাধারণ মানুষের মতো রাস্তায় চষে বেড়ানো দুই গায়ককে দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসা ছড়িয়ে পড়ে। তবে তাতে দুজন এতটুকুও বিচলিত হননি। বরঞ্চ বন্ধু শিরানকে রাতের নিস্তব্ধতা কান পেতে শোনান অরিজিৎ সিং।
নৌকাভ্রমণ ও শহর পরিদর্শনের পাশাপাশি অরিজিৎ সিং নিজের স্টুডিওতেও নিয়ে যান এড শিরানকে। সঙ্গীতপ্রেমী এই দুই তারকা সেখানেও সময় কাটান। রাতে এড শিরান নৈশভোজও সারেন অরিজিতের বাড়িতেই।
Ed Sheeran comes to Arijit Singh's hometown, and Arijit drives him through the streets of Jiaganj pic.twitter.com/K4nqZvout1
— chittaranjan. (@i_CHITTARANJAN1) February 10, 2025
প্রসঙ্গত, গত বছর লন্ডনে এড শিরানের এক বিশেষ কনসার্টে মঞ্চ ভাগ করেছিলেন অরিজিৎ সিং। সেই পারফরম্যান্সের পর থেকেই তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। এড শিরানের সঙ্গে অরিজিতের জ্যামিং সেশনের ছবিও তখন ভাইরাল হয়েছিল। একটা অনুষ্ঠানে দুজনের দেখা হলেও বন্ধুত্ব গভীর হয়ে যায় সেখান থেকেই। তখনই বাড়িতে আশার আমন্ত্রণ জানিয়েছিলেন অরিজিৎ সিং।
আর এবার ভারতে শো করতে এসে শিলং যাওয়ার পথে কলকাতার মাধ্যমে বন্ধুর বাড়িতে সময় কাটাতে পৌঁছে গেলেন এড শিরান। তাদের এই বন্ধুত্বপূর্ণ সফর বিশ্বব্যাপী সংগীত প্রেমীদের জন্য এক অনন্য মুহূর্ত হয়ে থাকবে। দুজন দুই ঘরানার শিল্পী হয়েও, যেভাবে বন্ধুত্ব বজায় রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications