‘যদি কোনওদিন আমার ঝুলন্ত দেহ পাওয়া যায়, জানবেন আত্মহত্যা করিনি’, বিস্ফোরক টুইট টিম কঙ্গনার
‘যদি কোনওদিন আমার ঝুলন্ত দেহ পাওয়া যায়, জানবেন আত্মহত্যা করিনি’, বিস্ফোরক টুইট টিম কঙ্গনার
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ধীরে ধীরে অন্য দিকে মোড় নিচ্ছে। যেখানে মনে করা হচ্ছে অভিনেতার আত্মহত্যার আগের দিন রাতের পার্টিতে বড় কোনও কেউকেটা উপস্থিত থাকতে পারেন। এরকমই টুইট করেছে টিম কঙ্গনা রানাউত।

সেই টুইটে অভিনেত্রী ইঙ্গিত দিয়ে জানিয়েছেন যে এক রাজনৈতিক সূত্র মারফত খবর যে সকলেই সেই ব্যক্তির নাম জানেন, কিন্তু কারোর সাহস নেই তাঁর নাম সামনে নিয়ে আসার। কিন্তু কঙ্গনার মধ্যে সেই সাহস রয়েছে, তিনিই পারবেন ওই বড় প্রভাবশালী ব্যক্তির নাম সামনে নিয়ে আসতে। এরপরই অভিনেত্রী জানিয়েছেন যে যদি তাঁকে এরপর নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তবে সবাই যেন এটাকে আত্মহত্যা বলে মনে না করে।
কঙ্গনার টিম টুইটে বলেন, 'সকলেই জানেন, কিন্তু কেউ তাঁর নাম নিতে চাইছে না। করণ জোহরের প্রিয় বন্ধু ও বিশ্বের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর ছেলে, সকলে তাঁকে ভালোবেসে বেবি পেঙ্গুইন বলে ডাকেন। কঙ্গনা জানিয়েছেন যে আমাকে যদি কোনওদিন ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, দয়া করে জানবেন আমি আত্মহত্যা করিনি।’
কঙ্গনা রানাউতের সঙ্গে বলিউডের সংঘর্ষ বহুদিনের। তবে তা নতুনভাবে চাড়া দিয়েছে সুশান্ত সিংয়ের মৃত্যুর পর থেকেই। তিনি একটি সংবাদমাধ্যমে সাক্ষাতকারের সময় সুশান্তের মৃত্যুর জন্য কিছু এ–তালিকাভুক্ত বলিউড অভিনেতাদের ওপর অভিযোগ তোলেন। সম্প্রতি কঙ্গনা অভিযোগ করে জানিয়েছন যে দীপিকা পাড়ুকোন বয়কট করেছিলেন সুশান্তকে। এমনকী তিনি ২০১৮ সালের ডিসেম্বরে নিজের বিয়েতেও আমন্ত্রণ করেননি অভিনেতাকে।












Click it and Unblock the Notifications