আমি সুযোগ পেয়েছি, অনেক প্রতিভাই সুযোগ পায় না, অকপট স্বীকার সইফ আলির
আমি সুযোগ পেয়েছি, অনেক প্রতিভাই সুযোগ পায় না, অকপট স্বীকার সইফ আলির
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক আত্মহত্যার ঘটনা কিংকর্তব্যবিমূঢ় করে দিয়েছে বলিউডকে। ফিল্ম ইন্ডাস্ট্রির অভ্যন্তরের স্বজন পোষণ যে কতটা ভয়ানক হতে পারে তার উদাহরণ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু পরিচালক–অভিনেতাই গলার সুর চড়িয়েছেন। তবে অভিনেতা সইফ আলি খান তথা পতৌদি পুত্র স্বীকার করেছেন যে তিনি তারকা সন্তান হওয়ার সুবাদে বলিউডে সুবিধা পেয়েছেন। তবে এর সঙ্গে এও স্বীকার করেন যে ভারতে এটা খুবই সাধারণ যে ভালো অভিনেতারা সুযোগ পান না।

ল্যাংড়া ত্যাগী তাঁর অভিনয়ের মোড় ঘুরিয়েছে
সইফ আলি খান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকারে জানিয়েছেন যে তাঁর এই বিশেষ সুবিধাপ্রাপ্ত ভাবমূর্তিতে তিনি খুব খুশি এবং বিশাল ভরদ্বাজের ওমকারাতে তিনি ল্যাংড়া ত্যাগীর ভূমিকায় অভিনয় করে তাঁর ভক্তদের থেকে যথেষ্ট শ্রদ্ধা অর্জন করেছেন। প্রথম দিনের কাজের পর কাস্ট এবং ক্রুরা কিভাবে তাঁকে খান সাহেব বলে উল্লেখ করতে শুরু করেছিলেন, এ প্রসঙ্গে সইফ বলেন, ‘আমি যে ধরনের ব্যক্তি এবং যে ধরনের ছবি আমি করেছি সেখানেও কিছু ক্ষেত্রে সুবিধা পেয়েছি আবার কোথাও বা সুবিধার অভাব ছিল। কে কঠিন ভাবে বা কে সহজভাবে আসছে তা সর্বদা অর্ন্তনির্হিত ছিল, বিশেষ করে কিছু এনএসডি ও ফিল্ম ইনস্টিটিউটের ছেলেরা সবসময়ই এই ইন্ডাস্ট্রিতে আসার চেষ্টা চালিয়ে যেত।'

অভিনয় দিয়ে সুবিধাপ্রাপ্তের তকমা হটিয়েছেন সইফ
সইফ বলেন, ‘তাঁরা শুধু তাঁদের অভিনয়ের প্রতিভা নিয়ে আসত, আর আমাদের মতো যাঁরা, সত্যি কথা বলতে, আমাদের জন্ম ও মা-বাবার কারণে আমাদের জন্য সবসময়ই ইন্ডাস্ট্রির দরজা খোলা ছিল। তাই এই প্রভাবের ওপর ভিত্তি করে যখন আপনি শুটিং সেটে রয়েছেন এবং আপনাকে একটা দৃশ্য করতে হবে এবং আপনি অন্য কারও মতোই প্রস্তুত এবং আপনি একটি সংলাপ বলবেন যা সবার চেয়ে ভাল না হলে সমান হতে হবে, তখন আপনার ভাল বোধ হবে। আর ওই প্রতিভাবান ছেলেগুলোর কাছ থেকে সম্মান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ।'

অনেক প্রতিভাবানরা সুযোগ পান না
ঠিক যেমনটা হয়েছিল ওমকারার সেটে। বিশাল ভরদ্বাজ যখন তাঁকে খান সাহেব বলে সম্বোধন করেন শুধুমাত্র অভিনয়ে মুগ্ধ হয়ে, তা নিঃসন্দেহে পরম প্রাপ্তি ছিল সইফ আলি খানের কাছে। তিনি বলেন ‘এমন কথা প্রশংসার মতোই শুনিয়েছিল। হয়তো ওইটুকু প্রাপ্য আমার ছিল। বহু মাস ধরে আর কোনও কিছু নিয়ে সেই সময় ভাবিনি।' তিনি এও বলেন, ‘ভারতে এ ধরনের ঘটনা অনেক ঘটে, যেখানে ভালো অভিনেতারা সুযোগ পায় না অথচ কখনও কখনও কিছু সুবিধাপ্রাপ্তরা এই সুযোগ পেয়ে যায়।'

স্বজন পোষণের ঘোর বিরোধী সইফ
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজন পোষণ নিয়ে আলোচনার শীর্ষ তালিকাতেই ছিলেন সইফ আলি খান। প্রসঙ্গত, ২০১৭ সালের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বরুণ ধাওয়ান ও করণ জোহরের সঙ্গে সইফকেও উল্লেখ করা হয়েছিল ‘নেপোটিজম রকস' হিসাবে। যদিও স্বজন পোষণের ঘোর বিরোধী সইফ নিজে। তিনি আগের এক সাক্ষাতকারে জানিয়েছিলেন যে তিনি নিজে সুবিধাপ্রাপ্ত হয়েও তাঁর মনে হয় অন্য প্রতিভাবান তরুণদেরও সুযোগ দেওয়া উচিত ওঠার। তিনি বলেন, ‘অন্য অনেকের থেকে হয়তো আমরা অনেক বেশি সুযোগও পেয়েছি। কারণ আমাদের পরিবার এই দুনিয়ার সঙ্গে বহু দিন ধরে যুক্ত।'












Click it and Unblock the Notifications