হলিউডের অস্কারজয়ী ফিল্ম শাহরুখ এককালে ছেড়ে ছিলেন! কেন একই রাস্তায় হাঁটেন হৃতিক-অ্যাশরাও
বলিউডের একাধিক স্টার এককালে হলিউডের চমকপ্রদ কিছু চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে সেই সমস্ত সুযোগ ছেড়ে দেন ভারতীয় চলচ্চিত্রের নামী তারকারা।
বলিউডের একাধিক স্টার এককালে হলিউডের চমকপ্রদ কিছু চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে সেই সমস্ত সুযোগ ছেড়ে দেন ভারতীয় চলচ্চিত্রের নামী তারকারা। আন্তর্জাতিক আঙিনায় এই সমস্ত চরিত্রগুলি পরবর্তীকালে ব্যাপক সামদৃত হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন হলিউড চরিত্রের অফার ছেড়েছেন বলিউডের তাবড় নায়ক নায়িকারা।

শাহরুখ খান
আন্তর্জাতিক আঙিনায় অস্কারজয়ী ফিল্ম হিসাবে সমাদর পেয়েছে ড্যানি বয়েলের ফিল্ম 'স্লামডগ মিলিয়নর'। সূত্রের খবর, ড্যানি বয়েলের এই ছবিতে অনিল কাপুর যে ভূমিকায় অভিনয় করেছেন সেই ভূমিকায় অভিনয় করার সুযোগ প্রথমে এসেছিল শাহরুখ খানের কাছে।

ঐশ্বর্য রাই
বিখ্যাত হলিউড ফিল্ম 'ট্রয়' তে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। ছবিতে ব্র্যাড পিটের সঙ্গে নায়িকা হিসাবে অভিনয়ের সুযোগ পেয়েও তা ছেড়ে দেন বলিউডের এই রূপসী। পরবর্তীকালে এই ফিল্ম অস্কারের জন্য মনোনীত হয়।

দীপিকা পাড়ুকোন
ভিন ডিজেলের সঙ্গে 'এক্স এক্স এক্স' এ অভিনয়ের বহু আগেই হলিউডে পা রাখতে পারতেন দক্ষিণী সুন্দরী দীপিকা পাড়ুকোন। 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭' ছবিতে তিনি অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। তবে অন্য একটি ছবিতে অভিনয়ের জন্য এই সুযোগ ছেড়ে দেন ডিপস!

হৃতিক রোশন
হলিউড ফিল্ম 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭' ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন বলিউড স্টার হৃতিক রোশনও। এখানেই শেষ নয়, 'পিঙ্ক প্যান্থর' এর মতো হলিউডে ছবিতেও অভিনয়ের সুযোগ এসেছিল হৃতিক রোশনের।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications