ইন্ডিয়ান আইডল আরও জমজমাট! অনু মালিককে সরিয়ে কে নিলেন বিচারকের তখত
শ্লীলতাহানির অভিযোগ ঘিরে অনু মালিকের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র থেকে অনেকেই। সেই ঘটনা ঘিরে বলিউড নতুন করে দেখেছিল 'মি টু' বিপ্লব।
শ্লীলতাহানির অভিযোগ ঘিরে অনু মালিকের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র থেকে অনেকেই। সেই ঘটনা ঘিরে বলিউড নতুন করে দেখেছিল 'মি টু' বিপ্লব। তার জেরে ইন্ডিয়ান আইডল থেকে নিজেই সরে যান অনু মালিক। এবার তাঁর জায়গায় এসেছেন হিমেশ রেশমিয়া।

হিমেশ বেশ কিছুদিন ধরেই রানু মণ্ডলের গান রেকর্ডিং ঘিরে ছিলেন খবরে। তা ছাড়া একাধিক ট্যালেন্ড হান্ট শোতে হিমেশ থেকে দেখা যায় বিচারকের আসনে। আর এবার সেই একই ভূমিকায় হিমেশকে দেখা যাবে 'ইন্ডিয়ান আইডল ১১'- এ। ইন্ডিয়ান আইডল-এ বিচারকের আসনে হিমেশ রেশমিয়া জায়গা পাওয়ায় অত্যন্ত আপ্লুত তিনি।
হিমেশ জানিয়েছেন যে, তিনি নিজে ইন্ডিয়ান আইডল ১১ -এর এই মরশুমের অনুষ্ঠান 'ফলো' করছেন। আর তাঁর ধারণা এই বারের ইন্ডিয়ান আইডল রীতিমতো জনজমাট হবে। হিমেশের ধারণা আগামী দিনে সঙ্গীত জগতের তারকাদের তুলে আনবে এই মঞ্চ।












Click it and Unblock the Notifications