Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চড় খাওয়ার জন্য টাকা দিয়েছিলেন গহর, দাবি অভিযুক্তের!

মুম্বই, ৫ জানুয়ারি : ইন্ডিয়াস রস্টার অনুষ্ঠানে ফিনালে পর্ব শুটিংয়ের সময় এক ব্যক্তি গহর খানকে চড় কষিয়েছিলেন বলে খবর হয়েছিল। সেই খবরই আরও একবার শিরোনামে। তবে সেই ঘটনায় এবার অভিযুক্ত গহর নিজেই!

গহরকে চড় কষিয়ে অভিযুক্ত মহম্মদ আকিল মালিক সম্প্রতি দাবি করেছেন গহরতে চড় মারার জন্য তাকে টাকা দিয়েছিলেন গহর নিজেই। এমনকী আকিল এও জানিয়েছেন যে সলমন খানের দাবাঙ্গ ৩-এ তাকে একটি ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন গহর। যদিও অভিযুক্তের এই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

চড় খাওয়ার জন্য টাকা দিয়েছিলেন গহর, দাবি অভিযুক্তের!

শুটিংয়ের সময় দর্শক ও ক্যামেরার সামনে গহরকে চড় মেরেছিলেন আকিল। এরপরই আকিলকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। আকিল তখন জানিয়েছিলেন, গহর যথাযথ পোশাক না পরায় তাঁকে শিক্ষা দিতেই এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি।

কিন্তু নিজের বক্তব্য থেকে ঘুরে অভিযুক্ত আকিল এবার আরও গুরুতর অভিযোগ তুললেন গহরেরই বিরুদ্ধে। জানালেন, চড় মারার জন্য গহরই তাকে বলেছিল। তবে বিনোদন দুনিয়ার একাংশ মনে করছেন শুধুমাত্র প্রচারের আলোর জন্য এখন গহরের নাম ব্যবহার করছেন অভিযুক্ত।

এই ঘটনার প্রতিক্রিয়া টুইটারে টুইট করেছেন গহর। গহরের এক ভক্ত এই বিষয়ে টুইট করেন সফিরা হালানি : @GAUHAR_KHAN বলিউডে হল্লা করার জন্য মঞ্চে একজনের হাতে মার খাওয়া এবং একজনকে #Dabangg3 এ অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে অনেক বেশি মর্যাদাবোধ ও আত্মসম্মান রয়েছে ওর।

এই টুইটের জবাবে গহর টুইট করেন, @safirahalani যদি মিডিয়ারও তোমার মতো ভাবনা হতো...আমি আইনে বিশ্বাস করি...মিডিয়ার কয়েকটা অংশের স্কুল স্তরে ফিরে যাওয়া উচিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+