মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে কোন বার্তা দিলেন দেব-স্বস্তিকা-পাওলিরা! টুইটে যা উঠে এল

পোস্তা উড়ালপুলের ভায়বহ স্মৃতিকে উস্কে ফের একবার শহর দেখল ব্রিজ ভেঙে পড়ার ঘটনা। গতকাল মাঝেরহাট ব্রিজ ভাঙার ঘটনায় ব্যাপক আতঙ্কে শহর কলকাতা। একই রকম আতঙ্কে রাজ্য।

পোস্তা উড়ালপুলের ভায়বহ স্মৃতিকে উস্কে ফের একবার শহর দেখল ব্রিজ ভেঙে পড়ার ঘটনা। গতকাল মাঝেরহাট ব্রিজ ভাঙার ঘটনায় ব্যাপক আতঙ্কে শহর কলকাতা। একই রকম আতঙ্কে রাজ্য। ব্যস্ত শহরে এভাবে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মানুষের জীবনের দাম নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে। প্রশ্ন ফঠছে শহর কলকাতায় কতটা সুরক্ষিত বাসিন্দারা? গতকালের ঘটনায় সোশ্যাল মিডিয়া উঠে আসছে একাধিক প্রতিক্রিয়া থেকে মন্তব্য। পিছপা হননি টলিফডে তারকারাও।

দেব

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান টলিউড তারকা দেব। মেগাস্টার দেব এদিন একটি টুইট বার্তায় ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে জানান, ফের আকবার কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপর্যয়ের মোকাবিলা করবে শহর কলকাতা।

স্বস্তিকা মুখোপাধ্যায়

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়ও এই ঘটনায় বেশ ব্য়থিত। সেই কথা তিনি জানান সোশ্যাল মিডিয়া পোস্ট-এ।

আবির চট্টোপাধ্যায়

ঘটনার জেরে বেশ অবাক আবির। তিনি নিজের মনোভাবের কথা স্পষ্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

মিমি চক্রবর্তী

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্তও এদিন আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পাওলি দাম

মাঝেরবাট ব্রিজ দুর্ঘটনায় আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান অভিনেত্রী পাওলি দামও।

সৃজিত মুখোপাধ্যায়

ঘটনায় বেশ হতবাক হয়ে পড়েন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনিও সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন, যাতে এই বিপর্যয় মোকাবিলায় গোটা কলকাতা যাতে একসঙ্গে লড়াই চালায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+