বাথটবের জলে ডুবে মৃত্যু শ্রীদেবীর, তদন্ত চলছে 'কল রেকর্ড' নিয়ে, দানা বাঁধছে রহস্য
শ্রীদেবীর মৃত্যুকে ঘিরে সামনে এল ফরেন্সিক রিপোর্ট। এর আগে রিপোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ুর কথা বলা হলেও,আরও স্পষ্ট করে দুবাই পুলিশ জানিয়ে দিয়েছে যে,হোটেলের বাথটবের জলে ডুবে মৃত্যু হয় তাঁর।
শ্রীদেবীর মৃত্যুকে ঘিরে সামনে এল ফরেন্সিক রিপোর্ট। এর আগে রিপোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ুর কথা বলা হলেও, আরও স্পষ্ট করে দুবাই পুলিশ জানিয়ে দিয়েছে যে , হৃদরোগে নয় ,হোটেলের বাথটবে শ্রীদেবী পড়ে যাওয়াতেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বহুক্ষণ জলে ডুবে থাকেন তিনি। ফলে অনেকক্ষণ ধরে নাকে, মুখে জল ঢুকতে থাকে শ্রীদেবীর। আর এজন্যই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় এই প্রখ্যাত অভিনেত্রীর। ইতিমধ্যেই এই ফরেন্সিক রিপোর্ট প্রকাশ করেছে দুবাই পুলিশ। দুবাই পুলিশ, দুবাই পাবলিক প্রসিকিউশনের কাছে শ্রীদেবীর মৃত্যুর মামলা পাঠাচ্ছে বলে খবর।
Dubai Police has transferred the case to Dubai Public Prosecution, which will carry out regular legal procedures followed in such cases.
— Dubai Media Office (@DXBMediaOffice) February 26, 2018

#FLASH Forensic report says, #Sridevi died from accidental drowning (Source: UAE's Gulf News) pic.twitter.com/eWXdw1p1ZL
— ANI (@ANI) February 26, 2018
Following the completion of post-mortem analysis, @DubaiPoliceHQ today stated that the death of Indian actress Sridevi occurred due to drowning in her hotel apartment’s bathtub following loss of consciousness.
— Dubai Media Office (@DXBMediaOffice) February 26, 2018
রিপোর্টে জানা যাচ্ছে, শ্রীদেবীর রক্তে অ্যালকোহলের নমুনা মিলেছে। মনে করা হচ্ছে ,'দুর্ঘটনাবশত' মদ্যপ অবস্থায় বাথরুমে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয় তাঁর।একটি সূত্রের দাবি, সেদিন বনি ও শ্রীদেবী ৪০ মিনিট মত কথা বলার পর, ডিনারে যাওয়ার জন্য তৈরি হতে বাথরুমে প্রবেশ করেন শ্রীদেবী। জানা গিয়েছে, ঘটনার দিন শ্রীদেবী দুবাইয়ের হোটেলের বাথটবে পড়ে গেলে , তাঁকে উদ্ধার করতে হোটেলের মেডিক্যাল টিম পৌঁছয়। যদিও আগে জানা যাচ্ছিল , শ্রীদেবীর স্বামী বনি কাপুর একা তাঁকে উদ্ধার করেন বাথরুম থেকে। শ্রীদেবীর দেহ ভেজা অবস্থায় উদ্ধার করা হয়েছে সেই সময়ে। তবে , তাঁর মৃত্যুতে এখনও পর্যন্ত কোনওরকমের অপরাধমূল উদ্দেশের তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে দুবাই পুলিশের তরফে। খবর, বেশ কিছু পরিস্থিতির বিচারে এখনও পর্যন্ত আরও তদন্ত চালাতে পারে দুবাই পুলিশ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এমনটাই দাবি। এখনও পর্যন্ত তাঁর দেহ দুবাইয়ের হাসাপাতাল থেকে ছাড়া হয়নি। ফলে শ্রীদেবীর নশ্বর দেহ এদেশে ফিরিয়ে আনতে যে বেশ সময় লাগবে, তা বলাই বাহুল্য।
তবে পরিস্থিতির বিচারে বেশ কিছু ক্ষেত্রে শ্রীদেবীর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। উল্লেখ্য, শ্রীদেবীর মৃত্যু নিয়ে বাংলা মিডিয়ায় প্রথম প্রশ্ন তোলে ওয়ান ইন্ডিয়া বাংলা।
এদিকে শ্রীদেবী মৃত্যুকাণ্ডে হোটেল স্টাফদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি, অভিনেত্রীর স্বামী বনি কাপুরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে দুবাই পুলিশ সূত্রের খবর। সবমিলিয়ে এরকম এক পরিস্থিতিতে সোমবারও শ্রীদেবীর দেহ মুম্বইতে আনা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications