Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'অশ্লীল' ভিডিও পোস্ট করে বিপাকে অভিনেতা ঋষি কাপুর, পরিস্থিতি গড়াল থানা- পুলিশ পর্যন্ত

টুইটারে অশ্লীল ভিডিও পোস্ট করার অভিযোগে অভিনেতা ঋষি কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

সোশ্যাল মিডিয়ার অশ্লীল পোস্ট করার অভিযোগে এফআইআর দায়ের করা হল অভিনেতা ঋষি কাপুরের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। অভিযোগ দায়েরের পর অবশ্য ঋষি কাপুরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

'অশ্লীল' ভিডিও পোস্ট করে বিপাকে অভিনেতা ঋষি কাপুর, পরিস্থিতি গড়াল থানা- পুলিশ পর্যন্ত

টুইটারে মাঝেমধ্যেই বিস্ফোরক হয়ে ওঠেন অভিনেতা ঋষি কাপুর। তাঁর টুইট নিয়ে প্রায়শই বিতর্ক দেখা দেয়। তাতে অবশ্য কোনওদিনই মাথা ঘামাননি ৬৪ বছরের এই অভিনেতা। সম্প্রতি নতুন করে টুইট বিতর্কে জড়ালেন ঋষি। শনিবারই একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন তিনি। কিন্তু এই ভিডিও পোস্ট করার পরই 'জয় হো ফাউন্ডেশন' নামে মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল। দেখে নিন কী টুইট করেছেন ঋষি কাপুর।

বান্দ্রা- কুর্লা কমপ্লেক্সের সাইবার থানায় অভিযোগ দায়ের করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। পকসো ও তথ্য প্রযুক্তি আইনে ঋষি কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানায় তারা। 'জয় হো ফাউন্ডেশন'-এর অভিযোগ, সোশ্যাল সাইটে পর্নোগ্রাফি পোস্ট করেছেন ঋষি। টুইটার তাঁর ২৫ লক্ষেরও বেশি ভক্ত রয়েছে। ফলে তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন তা ২৫ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+