ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি ‘‌দিল বেচারা’‌, জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি ‘‌দিল বেচারা’‌, জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি '‌দিল বেচারা’‌ মুক্তি পাবে ২৪ জুলাই, শুক্রবার। ডিজনি প্লাস হটস্টারে এটি মুক্তি পেতে চলেছে। সুশান্তের বিপরীতে এই ছবিতে দেখা যাবে সঞ্জনা সাংঘিকে। মুকেশ ছাবড়া পরিচালিত এই ছবির মাধ্যমে সুশান্তকে শ্রদ্ধা জানানো হবে, সে কারণে দর্শকদের জন্য বিনামূল্যে এই ছবি দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্তের দেহ।

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি ‘‌দিল বেচারা’‌, জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন


শুক্রবার '‌দিল বেচরা’‌ ছবির প্রিমিয়ার ডিজনি হটস্টারে দেখা যাবে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ। ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছবি মুক্তির সময় ঘোষণা করে টুইট করা হয়। পোস্টে বলা হয়, '‌ম্যানির মতো হাসিখুশি প্রেমিকের স্বপ্নই দেখে প্রত্যেক মেয়ে। দেখুন তাঁদের মিষ্টি হাস্যকর সফর দিল বেচারাতে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায়।’‌ ডিজনি হটস্টারের পক্ষ থেকে আরও একটি টুইটের মাধ্যমে ছবির সময় জানানো হয়।

বহু বলিউড সেলেব সোশ্যাল মিডিয়ায় তাঁদদের ভক্তদের জন্য '‌দিল বেচারা’‌ ছবির মুক্তির সময় শেয়ার করেছেন। সারা আলি খান, যিনি তাঁর প্রথম ছবিতেই সুশান্তের সঙ্গে অভিনয় করেন কেদারনাথে, তিনি লিখেছেন, '‌আমাদের শুটিং তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ ঝলক দেখা যাবে দিল বেচারা, ২৪ জুলাই রাত ৭.‌৩০ মিনিটে ডিজনি হটস্টারে।’‌ কার্তিক আরিয়ান লেখেন, '‌চলুন সবাই একসঙ্গে মিলে দেখি দিল বেচারা প্রিমিয়ার ২৪ জুলাই ডিজনি হটস্টারে রাত সাড়ে সাতটায়।’‌

ছবির ট্রেলার ও গান কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এবং যা দর্শকদের খুব ভালো লেগেছে। মুক্তির কিছুক্ষণ যখন বাকি তখন দিল বেচারার প্রত্যেকটি গান ও ট্রেলারে লক্ষ লক্ষ ভিউ আসছে। জনপ্রিয় লেখক জন গ্রিনের বিখ্যাত উপন্যাস '‌দ্য ফল্ট ইন আওয়ার স্টার’‌–এর হিন্দি রিমেক বলা চলে '‌দিল বেচারা’‌কে। যদিও ২০১৪ সালে হলিউডডে উপন্যাসের নামেই ছবি তৈরি হয়েছিল যা ব্লক বাস্টার হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+