Fighter Teaser: অ্যানিম্যালের ঘোর কাটিয়ে ওঠার আগেই হৃত্বিক-দীপিকার ধমাকা, হইহই কাণ্ড নেটপাড়ায়
বক্স অফিসে হু হু করে কালেকশনের মিটার চড়ছে অ্যানিম্যালের। তার মাঝেই আবার চমক ধরাল দীপিকা-হৃত্বিকের ফাইটার টিজার। নতুন বছরেই সিলভার স্ক্রিনে দেখা দেবেন দুই মেগাস্টারকে। ট্রেলরেই তাঁরা বুঝিয়ে দিলেন কী হতে চলেছে ছবিটি।
একেবারে হলিউডের টপ গান ছবির স্টাইলে অ্যাকশন মুডে দেখা গিয়েছে দুই তারকাকেই। সেপ্টেম্বর মাস থেকেই সিলভার স্ক্রিনে কাপুনি ধরাচ্ছে বলিউডের তাবর মেগাস্টাররা। পর পর সানি দেওল, শাহরুখ খান, সলমন খান। সব শেষে রণবীর কাপুর। আবার বছরের শুরুতেই সিলভার স্ক্রিন কাঁপাতে আসছেন দীপিকা পাড়ুকোন-হৃত্বিক রোশন।

টিজারেই স্পষ্ট কী হতে চলেছে ছবিটি। দীপিকা-হৃত্বিক ছাড়াও রয়েছে অনিল কাপুরও। টিজারেই আগুন ঝরানো অ্যাকশনের সঙ্গে গা গরম করা রোমান্সেরর দৃশ্যও নজর টেনেছে নেটিজেনদের। টিজার রিলিজ করার কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল িমডিয়ায় হু হু করে শেয়ার হতে শুরু করেছে।
এই প্রথম দীপিকা এবং হৃত্বিক রোশনকে একই ছবিতে দেখা যাবে। এর আগে তাঁরা দুজনে একসঙ্গে কোনও ছবি করেননি। সিদ্ধার্থ আন্দের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। ৩ডি রিলিজ করবে ছবিটি। এখনও পর্যন্ত ঠিক হয়েছে ২৬ জানুয়ারিকে সামনে রেখে ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে।












Click it and Unblock the Notifications