'সুপারহিরো'দের চরম ভক্ত বলিউডের এই 'হিরো'রা! জানুন জন-অর্জুনদের পছন্দের 'নায়ক' কে

'সুপারহিরো'দের চরম ভক্ত বলিউডের এই 'হিরো'রা! জানুন জন-অর্জুনদের পছন্দের 'নায়ক' কে

সুপারহিরোদের নিয়ে চিরকালই উৎসাহিত প্রজন্মের পর প্রজন্মের শিশুরা। আর ছোটবেলার পছন্দের নায়কে বড় বেলাতেও কেউ ভুলে যেতে পারেন না। ছোটবেলার বহু নস্টালজিয়া সঙ্গে নিয়েই অনেকে বড়বেলায় নিজের মতো করে পছন্দ অপছন্দকে গুছিয়ে নেন। তেমনই বলিউডের নানান অভিনেতা ছোটবেলায় ফেলে আসা দিনগুলি এখনও সময় হলে একটু ঝালিয়ে নেন। ছোটবেলায় কমিক বুকের পাতায় দেখা পছন্দের সুপারহিরো নিয়ে স্কুলে বা কলেজে বহু তর্কবিতর্ক সকলেই প্রায় করে এসেছেন। দেখে নেওয়া যাক সুপারহিরোদের দুনিয়ায় বলিউডের হিরোরা কে কোন সুপারহিরোকে পছন্দ করেন।

জন

জন

তাঁর পেশীবহুল দেহ, সুঠাম চেহারা অনেকেরই নজর কেড়েছে। জন আব্রাহাম যে শুধুমাত্র মহিলা ফ্যান ফলোইংকে আপন করেছেন তা নয়, বহু পুরুষও তাঁর ভক্তের তালিকায়। জনের বডি বিল্ডিং এর ভক্ত বহুপুরুষ। আর জন নিজেও শরীর চর্চায় বিশ্বাসী। সেই জায়গা থেকে জন আব্রাহামের পছন্দ দ্যা হাল্ককে। মার্ভেল অ্যাডভেঞ্চার্সের নানান সুপারহিরোদের নিয়ে যযখন তর্ক বিতর্ক হয়, তখন জন কিন্তু সর্বদাই হাল্কের সমর্থনে গলা ফাটান। আর তা তিনি করেন বহু কারণ। জনের দাবি তাঁর চেহারার সঙ্গে হাল্কের চেহারার মিল থাকায় তিনি নিজে হাল্ককে পছন্দ করেন।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

'ম্যায় তো সুপারম্যান , সলমন দা ফ্যান' বলে গানের তালে তিনি যতই নাচুন না কেন, অর্জুন কাপুর কিন্তু আসল জীবনে মোটেও সুপারম্যানের ফ্যান নন! কাপুর পরিবারের এই সন্তান ছোট থেকেই একাধিক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছেন। খব ছোটবেলায় তিনি বাবা ও মায়ের বিচ্ছেদ দেখেছেন। পরবর্তীকালে তিনি অবসাদের জেরে মোটা হতে থাকেন। ওবেসিটির সমস্যা কমাতে তিনি সলমন খানের দ্বারস্থ হন। তারপর বডি বিল্ডিং এর দাপটে বলিউডে নাম যশ অর্জন করেন অর্জুন। এহেন অর্জুন 'উল্ভারিন' এর ফ্যান। তিনি মনে করেন তাঁকে নিজেকে উল্ভারিনের মতো দেখতে, তাই তিনি এমনটা করেন।

পূরব কোহলি

পূরব কোহলি

ব্যাটম্যান বনাম সুপারম্যানের 'মাহাত্ম্য' নিয়ে ভক্তদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে পূরব সর্বদাই সুপারম্যানের সমর্থনে দাঁড়ান। তাঁর মতে ছোট থেকেই তিনি সুপারম্যানকে সামনে রেখেই বড় হয়েছেন। উল্লেখ্য, একটা প্রজন্ম ছোটবেলায় অবেক সময়ই পিঠে গামছা বা তোয়ালে বেঁধে নিজেকে সুপারম্যানের মতো করে সাজিয়ে খেলাধুলো করেছে! সেই নস্টালজিয়া ধরে পূরব বলেন, সুপারম্যানই তাঁর পছন্দ। আর সুপরাম্যানের আশপাশে কেউ দাঁড়াতে পারেন না! এটাই তাঁর বিশ্বাস।

 করণ গ্রোভার

করণ গ্রোভার

অভিনেতা করণ গ্রেভারও তাঁর সুবিশাল পেশীবহু চেহারার জন্য খ্যাতি পেয়েছেন। তাঁর কাছেও পূরবের মতোই সুপারম্যানই অনেক কাছের ও পছন্দের। করণের মতে সুপারম্যান প্রথম থেকেই কার্যত সুপারহিরো। ফলে তাঁর ধারেকাছে অন্যান্য সুপারহিরোরা নস্যি!

ভিকি

ভিকি

তরুণীকূল বর্তমানে ভিকি প্রেমে মগ্ন! তাঁর বহু, ভক্তই মহিলা হওয়ার পাশাপাশি পুরুষরাও তাঁর প্রবল ভক্ত। এদিকে, ভিকি নিজে ভক্ত সুপারম্যানের । সুপারম্যানকে নিয়ে ছোট থেকেই ভিকি প্রবল উৎসাহিত বলেও বহু সময়ই জানিয়েছেন তিনি। যেখানে স্পাইডারম্যান বা ব্য়াটম্যানের তুলনা হয়, সেখানে ভিকি বিতর্ক থেকে বেরিয়ে এসে সর্বদাই সুপারম্যানের সমর্থনে গলা ফাটান।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+