ঘরোয়া বিয়ে সারলেও মুম্বইতে ফারহান–শিবানীর গ্র্যান্ড রিসেপশন হবে চলতি মাসের শেষে
ঘরোয়া বিয়ে সারলেও মুম্বইতে ফারহান–শিবানীর গ্র্যান্ড রিসেপশন হবে চলতি মাসের শেষে
বলিউডের আরও জুটি ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকর সাতপাকে বাঁধা পড়লেন শনিবার। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের প্রথম ছবি এখন ভাইরাল। শনিবার জাভেদ আখতার ও শাবানা আজমির খণ্ডালার খামার বাড়িতে এই বিয়ে সারেন ফারহান–শিবানী।
মুম্বইতে রিসেপশন
জানা গিয়েছে যে নবদম্পতি এই মাসের শেষের দিকে মুম্বইতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করবেন। যেখানে চাঁদের হাট বসবে বলিউড তারকাদের। তবে তার আগে ২১ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারবেন তাঁরা। শনিবার কোভিড-১৯-এর বিধি মেনে ৫০ জন অতিথিকে নিয়ে এই বিয়ে সারেন ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকর। বিগ ফ্যাট ওয়েডিং-এর বদলে একদম ঘরোয়া আয়োজনেই বিয়ে সেরেছেন দু'জনে। দু'জনের পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকলেন এই বিয়ের আসরে।
ফারহান–শিবানীর বিয়ের সাজ
ইসলামি বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করলেন না শিবানী-ফারহান। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে নতুন জীবনের পথে পা বাড়ালেন দুজনে। আর বিয়ের এই শপথগুলি নিজেরাই লিখেছেন তাঁরা। বিয়েতে অভিনব স্টাইলে সাজলেন শিবানি। মাথায় লাল ওড়না, সঙ্গে লাল রঙা মারমেড গাউন। কালো রঙা টাক্সিডোতে ধরা দিলেন ফারহান।
বিয়েতে হৃত্ত্বিক রোশন, রিয়া চক্রবর্তী
সকালবেলার এই অনুষ্ঠানে জাভেদ আখতার এই নবদম্পতিকে উদ্দেশ্য করে বিশেষ কবিতা পাঠ করেন। এছাড়াও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃত্ত্বিক রোশন ও তাঁর পরিবার, রিয়া চক্রবর্তী, সতীশ শাহ, আশুতোষ গোয়ারিকর, শঙ্কর-এহসান-লয়, যাঁরা 'জিন্দেগী না মিলেগি দোবারা', 'রক অন' ও 'দিল চাহতা হ্যায়'-এর মতো সিনেমার গান পারফর্ম করেন। বিয়ের পর স্বামী-স্ত্রী হিসাবে প্রথম ডান্স করেন ফারহান-শিবানী। এর আগে মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানও হয় এই যুগলের, তবে তা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের জন্য।

শিবানী–ফারহান ডেটিং
২০১৮ সাল থেকে পরস্পরকে ডেট করছেন ফারহান-শিবানী। অবশেষে পূর্ণতা পেল তাঁদের প্রেমের গল্প। এটা ফারহানের দ্বিতীয় বিয়ে। এর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানির সঙ্গে ১৭ বছর দীর্ঘ দাম্পত্য জীবন কাটিয়েছেন 'দিল চাহতা হ্যায়' পরিচালক।












Click it and Unblock the Notifications