ফ্যামিলি ম্যান ২- খ্যাত সামান্থার অজানা কাহিনি, সুপারস্টারের পুত্রবধূর জীবনযুদ্ধ একনজরে

ফ্যামিলি ম্যান ২- খ্যাত সামান্থার অজানা কাহিনি, সুপারস্টারের পুত্রবধূর জীবনযুদ্ধ একনজরে

'ফ্যামিলি ম্যান ২' সিরিজ মুক্কি পেতেই ভক্তদের মধ্যে উৎসাহের রেশ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে। মনোজ বাজপেয়ী অভিনীত এই সিরিজের অন্যকম মুখ্য চরিত্রে রয়েছেন সামন্থা। মূলত, তামিল টাইগার ইস্যুতে তাঁর অভিনীত চরিত্র নিয়েও বেশ বিতর্ক দানা বেঁধেছে। এদিকে, দক্ষিণী সুপারস্টারের পুত্রবধূ সামান্থা আপাতত শিরোনাম কাড়ছেন সিরিজে তাঁর অভিনয় ঘিরে। একনজরে দেখা যাক সামান্থার কিছু অজানা ঘটনা।

ডায়াবেটিসে আক্রান্ত!

ডায়াবেটিসে আক্রান্ত!

দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী সামান্থা আক্কিনেনি রীতিমতো সাড়া ফেলেছেন দক্ষিণী ছবিতে। 'রঙ্গাস্থলাম','থেরি', 'অঞ্জান' ,'সুপার ডিলাক্স'-এর মতো একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টারের পুত্রবধূ। ২০১৩ সালে তিনি ডাটাবেটিসে আক্রান্ত হন। পরবর্তীকালে একজন ডায়াবেটিক রোগীর চরিত্রেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।

 সুপারস্টারের পুত্রবধূ

সুপারস্টারের পুত্রবধূ

সামান্থা আক্কিনেনি শুধু নিজেই বড় তারকা নন। তাঁর শ্বশুরমশাই দক্ষিণী ছবির তাবড় তারকা। দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগাচৈতন্যের সঙ্গে বিয়ে হয়েছে সমান্থার। শ্বশুর মশাইয়ের সঙ্গে যে সামান্থার বেশ স্নেহ-শ্রদ্ধার সম্পর্ক তা তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যায়।

রয়েছে এনজিও

রয়েছে এনজিও

অভিনয়ের পাশাপাশি একটি এনজিও চালান সামান্থা। প্রত্যুষা সাপোর্ট-নামের এই এনজিও দুঃস্থ শিশু ও মহিলাদের পাশে দাঁড়ায়। অসুস্থ হয়ে পড়া বহু মহিলার পাশে আজ পর্যন্ত দাঁড়িয়ে প্রবল লড়াই করেছে এই এনজিও।

কার ফ্যান সামান্থা?

কার ফ্যান সামান্থা?

হলিউড স্টার সামান্থা অড্রে হেপবার্নের ভক্ত। সেকথা তিনি নিজেই বিভিন্ন সাক্ষারকারে জানিয়েছেন।

কেন বিতর্কের কেন্দ্রে সামান্থা ?

কেন বিতর্কের কেন্দ্রে সামান্থা ?

মূলত, ফ্যামিলি ম্যান ২ সিরিজে ইলাম তামিল গ্রুপের সদস্য হিসাবে এক চরিত্রে সামান্থাকে দেখানো হয়েছে। সেই চরিত্রের সঙ্গে তামিল টাইগারদের মিল রয়েছে বলে দাবি অনেকের। বহু সমালোচক দাবি করছেন যে , সামান্থার চরিত্রটি দিয়ে তামিল টাইগারদের জঙ্গি হিসাবে দেখানো হয়েছে। যা নিয়ে বিতর্ক দেখা দেয়। আর বিতর্কের মাঝেই সামান্থার শ্বশুর নাগার্জুন অভিনেত্রীকে মুখ না খোলার পরামর্শ দেন।

স্বপ্নের বিয়ে

স্বপ্নের বিয়ে

বলিউডের বহু তামাম অভিনেতাকে টক্কর দিয়ে ২০১৭ সালে আয়োজিত হয়েছে সামান্থা ও নাগাচৈতন্যর বিয়ে। হিন্দু ও ক্রিস্টান দুই মতেই বিয়ে হয় এই দুই তারকার। একটি তারকা খচিত আয়োজনে গোয়ার বুকে সামান্থা ও নাগাচৈতন্যর বিয়ে আয়োজিত হয়। দেশের তাবড় ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন।

হানিমুনের ছবি দিয়ে শাড়ির ডিজাইন

হানিমুনের ছবি দিয়ে শাড়ির ডিজাইন

প্রসঙ্গত, সামান্থা ও তাঁর স্বামী নাগাচৈতন্য মালদ্বীপে গিয়েছিলেন হানিমুনে। সেই সময় তোলা একটি ছবি থেকে নিজের শাড়ির পাড় ডিজাইন করান সামন্থা।

সৌজন্য- সামান্থার ইন্সটাগ্রাম পেজ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+