সুখবর! মা হতে চলেছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত ইভলিন শর্মা, ঘোষণা নেট দুনিয়ায়
সুখবর! মা হতে চলেছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত ইভলিন শর্মা, ঘোষণা নেট দুনিয়ায়
'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত ইভলিন শর্মা মা হতে চলেছেন। ইভলিন ও তাঁর স্বামী তুশান ভিণ্ডি তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। অভিনেত্রী জানিয়েছেন যে তাঁরা দু’জনেই খুব উৎসাহিত তাঁদের সন্তানকে স্বাগত জানানোর জন্য। প্রসঙ্গত, ইভলিন ও তুশান অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গত ১৫ মে বিয়ে করেন।

ইভলিন ও তুশানের স্বপ্নের মতো বিয়ের পর তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছিল। এখন অভিনেত্রী তাঁর মা হওয়ার খবরও প্রকাশ্যে আনলেন। ইভলিন জানিয়েছেন যে তাঁরা প্রচণ্ড খুশি। অভিনেত্রী বলেন, 'আমরা এখন চাঁদের ওপর রয়েছি! আমার জন্মদিনে এর চেয়ে ভালো উপহার হতেই পারে না। আমরা ভবিষ্যতের প্রত্যেকটি মুহূর্তের দিকে তাকিয়ে রয়েছি। যখন সব সীমান্তগুলি খুলে যাবে আশা করছি আমরা আমাদের ছোট্ট সন্তানকে নিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা আত্মীয়–পরিজন ও বন্ধুদের সঙ্গে দেখা করতে যাব।’ ইভলিন এও জানিয়েছেন যে তিনি এখন তুশানের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন এবং এখানেই তাঁদের প্রথম সন্তান জন্ম নেবে।
বিয়ের পরই ইভলিন–তুশান অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে মধুচন্দ্রিমায় চলে যান। অভিনেত্রী তাঁর ছুটি কাটানোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। হাতে হাত ধরে, সমুদ্রের ধারে ছবি, সেলফি, ছুটির বিভিন্ন মুডের দারুণ দারুণ স্ন্যাপ শেয়ার করেছেন ইনস্টাতে। ছবিগুলি শেয়ার করে ইভলিন লিখেছেন, 'আজীবন মধুচন্দ্রিমা করতে চাই তোমার সঙ্গে।’ সঙ্গে রয়েছে হার্ট ইমোজি।
সোশ্যাল মিডিয়ায় ইভলিন ও তুশান তাঁদের বিয়ের ছবি শেয়ার করেন। ইভলিনের পরনে ছিল সাদা রঙের ওয়েডিং গাউন এবং তুশানের পরনে ছিল নীল রঙের স্যুট। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, হিন্দি ইডিয়াম ও ইয়ারিয়ান ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ইভলিনকে। ২০১৮ সালে ব্লাইন্ড ডেটের মাধ্যমে অস্ট্রেলিয়ার দাঁতের চিকিৎসক তুশান ভিন্ডির সঙ্গে পরিচয় হয়। এরপর তাঁরা একে অপরের প্রেমে পড়েন এবং বিয়ে করার সিদ্ধান্ত নেন।












Click it and Unblock the Notifications