শাহরুখের ওটিটিতে আত্মপ্রকাশের আইডিয়া বাতিল ডিজনি প্লাস হটস্টারের, কিন্তু কেন?
শাহরুখ ওটিটিতে আত্মপ্রকাশ করতে পারেন
কবে তাঁর পরবর্তী সিনেমা মুক্তি পাবে তার আশায় দর্শকরা হাঁ করে বসে থাকার মাঝেই শোনা গেল বলিউড মেগাস্টার শাহরখ খান ওটিটি প্ল্যাটফর্মে আসছেন। আসলে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ পায়, যেখানে শাহরুখ খান উপলব্ধি করেন যে সইফ আলি খান, অক্ষয় কুমার, অজয় দেবগণ সহ তাঁর সহ–অভিনেতারা সকলেই বড় পর্দা ছেড়ে ওটিটি প্ল্যাটফর্মে চলে গিয়েছেন। বাকি শুধু এসআরকে। তবে স্টিমিং প্ল্যাটফর্মে অভিষেকের জন্য শাহরুখ খান নতুন নতুন আইডিয়া নিয়ে ফিরছেন। অন্তত ভাইরাল ভিডিও তাই বলছে।
ওটিটিতে শাহরুখ খান?
সম্প্রতি জিজনি প্লাস হটস্টারের বিজ্ঞাপনের ভিডিওতে যদিও দেখা গিয়েছে যে শাহরুখের সব আইডিয়াকেই বাতিল করে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, শাহরুখ খান ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করার জন্য ক্রাইম-ড্রামা, ভূতুড়ে-কমেডি এবং রোম্যান্সের আইডিয়া ডিজনি হটস্টারকে জানালেও, সুপারস্টারের সব আইডিয়াকেই খারিজ করে দেওয়া হয়। বলা হয় যে অন্যান্য সুপারস্টাররা এই সবকিছু করে ফেলেছেন। বিজ্ঞাপনের প্রথমে দেখা যাচ্ছে, শাহরুখ খান তাঁর বাড়ি মন্নতের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন। সঙ্গে রয়েছেন তাঁর অ্যাসিস্ট্যান্ট। তাঁর কাছে ডিজনি প্লাস হটস্টারের ফোন আসে।

কি বলছেন শাহরুখ খান
ভিডিওতে দেখা গিয়েছে, অ্যাসিট্যান্টকে শাহরুখ খান বলেন, 'তাদের কি আমার ক্রাইম-ড্রামার আইডিয়া পছন্দ হয়েছে?' অ্যাসিস্ট্যান্ট বলেন, 'তাদের পছন্দ হয়নি।' শাহরুখ খান খুব অবিশ্বাসের স্বরে এরপর জিজ্ঞাসা করেন, 'কেন'? এই প্রশ্নের জবাবে অ্যাসিস্ট্যান্ট বলেন, 'অজয় ক্রাইম-ড্রামা করে ফেলেছেন।' এসআরকে এরপর খোঁজ নেওয়ার ভঙ্গিতে ফের জিজ্ঞাসা করেন, 'আর হরর-কমেডি'? এরপর অ্যাসিস্ট্যান্ট খুব দুঃখ দুঃখ মুখ নিয়ে বলেন, 'ওটা সইফ করে ফেলেছেন।' শাহরুখ এরপর আবার জিজ্ঞাসা করেন, 'কলেজ রোম্যান্স'? এখানেও অ্যাসিস্ট্যান্ট বলেন, '৯০ দশক শেষ হয়ে গিয়েছে, স্যার'। অ্যাসিস্ট্যান্টের জবাবে খুব বিরক্ত হয়ে শাহরুখ এরপর বলেন, 'তাহলে আমি কি করব? নাচ?' এরপর অ্যাসিট্যান্ট খুব মজাদার একটি উত্তর দেন। তিনি বলেন, 'আসলে তারা এখনই রিয়্যালিটি শো করতে চাইছেন না।' এপরই ভিডিওটি শেষ হয় এবং ভয়েসওভারে বলতে সোনা যায়, 'সবচেয়ে বড় ডিজনি প্লাস হটস্টারে শাহরুখ ছাড়া সবাই রয়েছে।' ভিডিওর শেষে 'টু বি কন্টিনিউ' লেখা ফুটে ওঠে। নেটিজেনরা মনে করছেন পরবর্তী ভিডিওতে শাহরুখের ওটিটিতে আত্মপ্রকাশ নিয়ে ঘোষণা করা হবে।

সলমন খানের প্রতিক্রিয়া
এই ভিডিও মুক্তি পাওয়ার পরই সলমন খান নিজের টুইটারে এই ভিডিও শেয়ার করেন ও লেখেন, 'হুম স্বাগত জানাবেন না শাহরুখ খানকে?' শাহরুখ খানও সলমনের এই প্রতিক্রিয়া পেয়ে আপ্লুত হয়ে যান এবং জবাবে লেখেন, 'ধন্যবাদ ভাইজান। এই বন্ধন এখনও ভালোবাসার বন্ধনই রয়েছে।'

সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা
ডিজনি প্লাস হটস্টারের নতুন এই বিজ্ঞাপন স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে শোরগোল ফেলে দিয়েছে। নেট দুনিয়া ভেবে ভেবে হয়রান হয়ে যাচ্ছেন যে শাহরুখ খান এবার হয়ত জিজিটাল প্ল্যাটফর্মে নতুন প্রজেক্ট নিয়ে হাজির হতে চলেছেন। তবে এখন শুধুই অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায়ও নেই।

পাঠান ছবিতে শাহরুখ খান
কাজের দিক থেকে শাহরুখ খানকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের বহু-প্রতীক্ষিত ছবি পাঠানে, যেখানে এসআরকের বিপরীতে দীপিকা পাড়ুকোন রয়েছেন। এই সিনেমায় জন আব্রাহামকেও দেখা যাবে। এছাড়াও শাহরুখকে বিজ্ঞান ভিত্তিক সিনেমা 'রকেট্রাই: দ্য নাম্বই এফেক্ট'-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications