ডিসেম্বরের শীতে বাইচুংয়ের সঙ্গে ফুটবল পায়ে দেব! নেপথ্যে কোন কারণ
বাংলার বুকে দুই তারকাই যথেষ্ট সমাদৃত। একজন সত্তর এমএম-এ বাঙালিকে মাত করেছেন, অন্যজন পায়ের জাদুতে মোহিত করেছেন বহু ফুটবল ভক্তকে। একটা সময় দুইজনেই ছিলেন তৃণমূল কংগ্রের সতীর্থ। তবে বাইচুং পরবর্তীকালে নিজের রাজনৈতিক পরিচিতি বিচ্ছিন্ন করে নেন। সেই সমস্ত অধ্যায়কে পিছনে ফেলে এদিন এক ময়দানে দেখা গেল দেব ও বাইচুংকে।

অনেকেরই মনে হতে পারে, তাহলে কি বর্তমান তৃণমূল সাংসদ তথা মেগাস্টার দেব, 'লাইট, ক্যামেরা, অ্যাকশন' এর দুনিয়া ছেড়ে হঠাৎ বাইচুংয়ের সঙ্গে কী করছেন? এদিন কলকাতার মাঠে দেখা গেল, বাইচুং রীতিমতো কড়া কোচের ভূমিকায় দেবকে প্রশিক্ষণ দিচ্ছেন। আর দেব বাধ্য ছাত্রের মতো তা শুনে যাচ্ছেন! এমন বিরল দৃশ্য অবাক করেছে অনেককেই।
Training time for my next..#GOLONDAAZ with @SVFsocial @dhrubo_banerjee @DulalDey1
— Dev (@idevadhikari) December 8, 2019
N special thanx to my brother @bhaichung15 for his valuable time for the training 😘 pic.twitter.com/iazart6pVT
রহস্যের জটাজাল আর ন বাড়িয়ে বলে রাখা ভালো, দেব তাঁরা আসন্ন ছবি 'গোলন্দাজ' এর জন্য বাইচুংয়ের থেকে প্রশিক্ষম নিচ্ছেন। ছবিতে নিজের চরিত্রকে আরও উজ্জ্বল করে ফুটিয়ে তুলতেই দেবের এমন সিদ্ধন্ত। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি 'গোলন্দাজ' এর হাত ধরে দেব ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারির চরিত্রে অভিনয় করছেন। ছবির শ্যুটিং শুরু হবে আগামী জানুয়ারি মাসে। তার আগে এদিন ছেকে শুরু হল দেবে প্রশিক্ষণ। ছবি শুরুর আগে টানা ৪০ দিন এই প্রশিক্ষণে দেব থাকবেন বলে খবর।












Click it and Unblock the Notifications