ইরফানের সঙ্গে টেনিস খেলার ভিডিও শেয়ার করে প্রয়াত অভিনেতাকে স্মরণ দীপিকার
মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইরফান খান। ৫৩ বছর বয়স হয়েছিল তাঁর। কোলন ইনফেকশনের কারণে তাঁর মৃত্যু হয়। তাঁকে নিয়ে স্মৃতিচারণ করলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন।

দু’জনেই বলিউড অভিনেতা ছিলেন। তাই পরিচয় ছিল অনেকদিনই। কিন্তু পরিচালক সুজিত সরকারের 'পিকু’ তাঁদের কাছাকাছি আনে। হয় বন্ধুত্ব। সময় যত পেরোতে থাকে, বন্ধুত্বও গভীর হতে থাকে। আচমকা সেই বন্ধুবিচ্ছেদ এখনও মেনে নিতে পারছেন না দীপিকা। তিনি এই ছবির শুটিংএর সময় একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে দীপিকা–ইরফান দু’জনেই টেনিস খেলছেন। এই ভিডিওর সঙ্গে দীপিকা লিখেছেন, 'দয়া করে ফিরে এসো ইরফান খান!’
View this post on Instagramplease come back!💔 #irrfankhan
A post shared by Deepika Padukone (@deepikapadukone) on
শুক্রবারও তিনি পিকু সিনেমার সেটের একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা গিয়েছে, পরিচালক সুজিত সরকারের সঙ্গে কথা বলার সময় দুই অভিনেতাই হাসছেন। প্রয়াত অভিনেতাকে নিয়ে দীপিকা লেখেন, 'তোমার আত্মার শান্তি কামনা করি প্রিয় বন্ধু।’ তাঁর সহ–অভিনেতার মৃত্যুর পর থেকে দীপিকা সেভাবে কথা বলেননি।
এ বছর পাঁচ বছর পূরণ করল 'পিকু’। আর এই বছরই চলে গেলেন ইরফান। তাই যেন আরও বেশি করে বিঁধছে বন্ধুর স্মৃতি। গোটা গানটি পোস্ট করে সেই কথাই লিখেছিলেন দীপিকা।












Click it and Unblock the Notifications