Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্রদ্ধা কাপুরের শুটিংয়ে হাজির দাউদের পরিবার! কিন্তু কেন?

আগামী ছবির জন্য শুটিংয়ে ব্যস্ত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এমন সময় হঠাৎ সেটে ঢুকে পড়লেন কুখ্যাত ডন দাউদ আব্রাহামের বোন হাসিনা পারকেরের পরিবার। তাতে বেশ ঘাবড়ে গিয়েছিলেন ছবির কলাকুশলীরা।

আগামী ছবির জন্য শুটিংয়ে ব্যস্ত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এমন সময় হঠাৎ সেটে ঢুকে পড়লেন কুখ্যাত ডন দাউদ আব্রাহামের বোন হাসিনা পারকেরের পরিবার। আর তাতে বেশ ঘাবড়ে গিয়েছিলেন ছবির কলাকুশলীরা।

আসলে, দাউদের বোন হাসিনা পারকেরের জীবনী নিয়েই আগামী ছবি করছেন শ্রদ্ধা। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী ছবির নাম 'হাসিনা - দ্য কুইন অফ মুম্বই'। হাসিনা পরিবারের হঠাৎ আগমনে সবাই প্রথম দিকটায় বেশ চমকে গিয়েছিলেন। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

 শ্রদ্ধা কাপুরের শুটিংয়ে হাজির দাউদের পরিবার! কিন্তু কেন?

সূত্রের খবর, যেভাবে চিত্রনাট্য তৈরি করা হয়েছে তাতে অত্যন্ত খুশি হাসিনার পরিবার। হাসিনার তিন মেয়ে আলিষা, উমেরিয়া এবং খুশিয়া এবং হাসিনার ভাই সমীর আতুঁলে সেটে এসেছিলেন। হাসিনার বেশ কিছু ব্যক্তিগত ব্যবহারের জিনিসও নিয়ে এসেছিলেন তারা নিজের সঙ্গে। যেমন বই পড়ার চশমা, নাকছাবি এবং তাঁর পছন্দের লিপস্টিক। শ্রদ্ধাকে তারা উপহার হিসাবে সেগুলি দিয়েও দিয়েছেন।

হাসিনা নিজেও আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে পুরোপুরি যুক্ত ছিল। আন্ডারওয়ার্ল্ড কুইন বলেও পরিচিতি ছিল তার। ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এই হাসিনার জীবনকেই পর্দায় নিয়ে আসছেন পরিচালক অপূর্ব লাখিয়া। এই ছবিতে শ্রদ্ধার নিজের দাদা সিদ্ধান্ত কাপুরকে হাসিনার ভাই ইব্রাহিমের চরিত্রে দেখা যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+