'থালা ,বাটি বাজাবো কি না জানিনা,তবে ..'! 'জনতা কার্ফু' নিয়ে মুখ খুলে কী জানালেন উষসী
'থালাবাটি বাজাবো কি না জানিনা,তবে ..'! 'জনতা কার্ফু' নিয়ে মুখ খুলে কী জানালেন উষসী
দেশে কোরনা আক্রান্তের সংখ্যাটা যতই বাড়ছে আশঙ্কার কালো থাবা ততই জাঁকিয়ে বসছে। এমন পরিস্থিতিতে এদিন দেশ জুড়ে ১৪ ঘণ্টার 'জনতা কার্ফু' পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাতেও করোনার দংশন ক্রমাগত গভীর হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে 'ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি' কথা বলেছে বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উষসী চক্রবর্তীর সঙ্গে। করোনা আতঙ্কের দেরে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকা দক্ষ এই চলচ্চিত্র শিল্পীর 'এক্সক্লুসিভ সাক্ষাৎকার' একনজরে।

আপনি নিজে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন করোনা রুখতে?
উষসী: আমি তো অনেকদিনই স্বেচ্ছা কোয়ারেন্টাইনে রয়েছি। এছাড়া যেভাবে হাত ধোয়ার কথা বলা হচ্ছে সবই করছি। তবে আমার মনে হয়, সেল্ফ কোয়ারেন্টাইনটাই সবচেয়ে বড় পদক্ষেপ। আমিও বেরচ্ছি না। আমার বাড়িতে যাঁরা কাজ করেন ,তাঁরাও বের হচ্ছেন না।

কবে থেকে 'সেল্ফ কোয়ারেন্টাইন' এ আপনি?
উষসী: যবে থেকে শ্যুটিং বন্ধ হয়েছে তবে থেকেই... তিন চারদিন হবে।..

শ্যুটিং এর কথাই যখন এল ম্যাম... টালিগঞ্জ তো পুরো স্তব্ধ যার অর্থনৈতিক প্রভাব তো পড়বেই... আপনি কী বলবেন ?
উষসী: দেখো.. অর্থনৈতিক প্রভাব তো পড়বেই। তবে মহামারীটাতো একটা জীবন মৃত্যুর ব্যাপার..বেঁচে থাকলেই তো তবে টাকা রোজগার করতে পারব, কাজ পাব।.. দেখো এটা অনভিপ্রেত যে টাকা পয়সা পাবনা, বা কাজ বন্ধ থাকবে,এটাও তো বিষয় যে সুস্থ হয়েই তবে আবার কাজে ফিরতে হবে।...

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থা নিয়েছেন রাজ্যে করোনা রুখতে.. তাকে আপনি কীভাবে দেখছেন?
উষসী: মুখ্য়মন্ত্রী যথেষ্টই চেষ্টা করছেন। আমি ওনাকে সাধুবাদ দিই। কিন্তু এটাও ঠিক যে জনগন যদি অসচেতন হয়,...স্ট্রিট ফুড খাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অমন হলে মুখ্যনন্ত্রী কী করবেন! জনগণকেও তো সচেতন হতে হবে!

অসচেতনতার অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি সামনে। বহু সেলব্রিটিই অসচেতনতার পরিচিয় দিচ্ছেন, আপনি কীভাবে দেখছেন এই ঘটনাগুলিকে?
উষসী: না না... সেলেব বলে ব্যাপার নয়, যাঁরা সমাজে শিক্ষিত লেখাপড়া করা মানুষ বলে জানি, তাঁদের থেকেই তো বেশি দায়িত্ববান হওয়ার আশা আমরা করব। তবে সেখান থেকে যদি কেউ কমিউনিটিতে ভাইরাস ছড়িয়ে দিতে মদত দেয়, সেটা তো অবশ্যই দুর্ভাগ্যজনক।

'জনতা কার্ফু' আজ চালু রয়েছে প্রধানমন্ত্রীর ঘোষণা মতো। আপনি নিজে এই নিয়ে কোন প্ল্যান করেছেন কী ?
উষসী: দেখুন যেদিন থেকে শ্যুটিং বন্ধ হয়েছে সেদিক থেকেই আমি কোয়ারেন্টাইনে। বাড়িতে আমি আছি। কারণ বাড়িতে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।..

প্রধানমন্ত্রী বিকেল ৫ টার সময় যে কর্মসূচির কথা বলেছেন...
উষসী: (একটু থামিয়ে দিয়ে).. দেখুন বহুদিনই কোয়ারেন্টাইনে আছি। প্রয়োজনীয় দ্রব্য কেনা ছাড়া আমি বাড়ির কাজের লোককেও বাইরে পাঠাইনি। আজকে সেসবও বন্ধ রয়েছে। তবে থালাবাটি বাজাবো কি না জানিনা!

.. তো ব্যস্ততা ছেড়ে 'শ্রীময়ী'র জুন আন্টি কীভাবে 'হোম কোয়ারেন্টাইন' -এ সময় কাটাচ্ছেন?
উষসী: আমি এখন পিএইচডির কাজ করে যাচ্ছি। 'ওমেনস স্টাডিজ' এ মহিলা রাজনীতিবিদদের নিয়ে কাজ করছি। .. তো সেই কাজ রয়েছে, অনেকদিন ধরে একটা ফিকশন লিখছিলাম, সেটারও কাজ করছি।












Click it and Unblock the Notifications