• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

টলিউডে অনেকেই উপসর্গ নিয়ে শুটিং করছেন, করোনা আক্রান্ত হয়ে ফাঁস চৈতি ঘোষালের

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী চৈতি ঘোষাল। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি বলে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি এই খবর জানান সকলকে। প্রসঙ্গত, দেশজুড়ে করোনার দ্বিতীয় ওয়েভের প্রভাব পশ্চিমবঙ্গেও দেখা দিয়েছে। বিধানসভা নির্বাচনের মধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন ২ জন প্রার্থী। টলিউডেও করোনার প্রভাব দেখা দিয়েছে।

টলিউডে অনেকেই উপসর্গ নিয়ে শুটিং করছেন, করোনা আক্রান্ত হয়ে ফাঁস চৈতি ঘোষালের

অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা যেন সাবধান হয়ে যান। এর পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছেন যে টলিউডের অনেকেই কোভিড উপসর্গ নিয়ে শুটিংয়ে আসছেন অথচ করোনা টেস্ট করাচ্ছেন না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে চৈতি বলেছেন, '‌টালিগঞ্জে অনেকেই জ্বর হলে সেটাকে পাত্তা দিতে চান না আর টেস্টও করান না। টেস্ট না করেই শুটিংয়ে চলে আসেন। যার ফলে লোকজন আক্রান্ত হচ্ছে।

আমাদের ফ্লোরে অনেকেই জ্বর নিয়ে এসেছেন। তারপর তাঁদেরকে বারণ করা হয়েছে। তখন তাঁরা আসেননি। আমার মনে হয়, টালিগঞ্জে করোনা টেস্টটা অনেক বেশি বাধ্যতামূলক করা উচিত।’ সোশ্যাল মিডিয়ায় চৈতি লিখেছেন, '‌আমার কোভিড পজিটিভ। নিজেকে আইসোলেট করে নিয়েছি। ধুম জ্বর ছিল। কিন্তু এখন আগের থেকে ভাল আছি। শুটিংয়ে বা অন্য কোথাও আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা দ্রুত টেস্ট করিয়ে নিন। অনেকেই টেস্ট করানোটা এড়িয়ে যাচ্ছেন। সাবধানে থাকুন।’

বলিউডে একের পর এক তারকারা করোনায় আক্রান্ত হওয়ার পর টলিউডও সেই পথেই হাঁটছে। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী, কোয়েল মল্লিক সহ বেশ কিছু জনপ্রিয় মুখ। মঙ্গলবার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন শুভশ্রী ও জিৎ। দু’‌জনেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। শুটিংয়ে উপসর্গ দেখা দেওয়ার পরই টেস্ট করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন চৈতি। বাড়িতে তাঁর বৃদ্ধা মা রয়েছেন। ছেলে রয়েছে। ফলে বাড়িতে থাকলেও সব রকম সাবধানতা অবলম্বন করে রয়েছেন। ‌

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

English summary
chaiti ghosal tested covid positive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X