বিখ্যাত ক্যাবারে শিল্পী মিস শেফালির জীবনাবসান
সত্তরের দশকের বিখ্যাত ক্যাবারে শিল্পী মিস শেফালির প্রয়াত। কলকাতার এই ক্যাবারে কুইন এদিন সোদপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই মিস শেফালি অসুস্থতায় ভুগছিলেন। সমস্যা হয় কিডনিরও। একটা সময় তাঁর অর্থাভাবের খবরও প্রকাশ্যে আসে। তারপর অনেকেই তাঁর পাশে এসে দাঁড়ান।কিন্তু তারপরও অসুস্থতা কিছুতেই কাটিয়ে উঠতে পারেননি মিস শেফালি। আর সেই অসুস্থতার গ্রাসেই মৃত্যু হয় এই শিল্পীর।

(ছবি সৌজন্য ফেসবুক)
এককালে কলকাতার রাত মেতে থাকত তাঁর অসামান্য ক্যাবারে শিল্পে। আর সেই অভূতপূর্ব নৃত্যপটিয়সী এদিন ৭৬ বছর বয়সে প্রয়াত হন। জানা গিয়েছে, এদিন ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল বলে খবর। কয়েকদিন আগেও তাঁকে নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। যা শুনে খুশি ছিলেন তিনি । এমনই জানান তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু দীর্ঘ উজ্জ্বল রাতের সাক্ষী এই শিল্পীকে শেষমেশ রক্ষা যায়নি মৃত্যুর অন্ধকার থেকে।
তাঁর হাত ধরে বাংলা থিয়েটারে যেমন ক্যাবারে আত্মপ্ককাশ করে , তেমনই বাংলা সিনেমাতেও ক্যাবারের আত্মপ্রকাশের নেপথ্যে ছিলেন তিনি। সত্যজিত রায় পরিচালিত 'প্রতিদ্বন্দ্বী' ও 'সীমাবন্ধ' ছবিতে অভিনয়ের দৌলতে বাংলার চলচ্চিত্র জগতেও সাড়া ফেলেন এই ক্যাবারে কুইন।












Click it and Unblock the Notifications