এক আলাদা কাল্পনিক জগতে নিয়ে যেতে পারে, রণবীর–আলিয়ার রসায়ন দেখুন ‘‌ব্রহ্মাস্ত্র’‌ ট্রেলারে

এক আলাদা কাল্পনিক জগতে নিয়ে যেতে পারে, রণবীর–আলিয়ার রসায়ন দেখুন ‘‌ব্রহ্মাস্ত্র’‌ ট্রেলারে

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান। বুধবার সামনে এল '‌ব্রহ্মাস্ত্র'‌-এর পাওয়ার প্যাকেজ ট্রেলার। যেখানে প্রথবার বড়পর্দায় দেখা গেল রণবীর কাপুর ও আলিয়া ভাটের অনস্ক্রীন রসায়নের ম্যাজিক। বুধবার রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন সহ পুরো ব্রহ্মাস্ত্র টিমের জন্য ছিল বড়দিন। ট্রেলার মুক্তির আগের দিনই রণবীর ও আলিয়ার মিষ্টি বার্তার পর ভক্তরা বুধবার অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন কখন এই ট্রেলার মুক্তি পাবে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত '‌ব্রহ্মাস্ত্র'‌-এর ট্রেলার আপনার লোম খাঁড়া করে দিতে পারে।

এক আলাদা কাল্পনিক জগতে নিয়ে যেতে পারে, রণবীর–আলিয়ার রসায়ন দেখুন ‘‌ব্রহ্মাস্ত্র’‌ ট্রেলারে

ভক্তরা এই ট্রেলারে এমন এক বিশ্বকে দেখার অভিজ্ঞতা সঞ্চয় করবেন যা তাঁরা কোনওদিন দেখেননি। এর পাশাপাশি রণবীর-আলিয়ার মিষ্টি প্রেম ও কিছু অসাধারণ ভিএফএক্সের সাক্ষী হবেন দর্শকরা। ২০২২ সালের অন্যতম অপেক্ষাকৃত সিনেমা এবং ভারতীয় সিনেমার কাছে এটা দারুণ একটি মুহূর্ত।

ব্রহ্মাস্ত্র-তে দেখানো হয়েছে নতুন প্রকৃত ব্রহ্মাণ্ডকে, যা অনুপ্রাণিত গভীর একটি গল্পের মাধ্যমে এবং ভারতীয় ইতিহাসকে আধুনিক বিশ্বের সঙ্গে গড়ে সেটা গল্পের আকারে বলা, যেখানে রয়েছে কল্পনার মহাকাব্যিক গল্প, অ্যাডভেঞ্চার, শুভ বনাম অশুভ, ভালোবাসা ও আশা। এর সঙ্গে এই সিনেমায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং আগে কখনও দেখেননি এমন সব দৃশ্য।

বলিউডের বহু প্রতীক্ষিত এই ছবির ঘোষণার করা হয়েছিল ২০১৪ সালে। ঠিক হয় অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। পরে ২০১৭ সালে প্রযোজক করণ জোহর জানান, ট্রিলোজি হিসেবে 'ব্রহ্মাস্ত্র' তৈরি করা হবে। সেই মতো ২০১৮ সালে ছবির শুটিং শুরু করেন অয়ন। ট্রেলারে দেখা গিয়েছে, ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া অভিনয় করেছেন ইশার চরিত্রে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় শিব। অলৌকিক ক্ষমতা রয়েছে তাঁর। আগুনে পোড়ে না তার শরীর। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোমের মতো পঞ্চভূতের রহস্যে। 'ব্রহ্মাস্ত্র'র তিনটি পর্বের এই প্রথম পর্বে মূলত শিবের কাহিনিই দেখানো হবে।

আগামী ৯ সেপ্টেম্বর ৫টি ভারতীয় ভাষা-হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় এই সিনেমা মুক্তি পেতে চলেছে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ধর্মা প্রযোজনা, স্টার স্টুডিও, প্রাইম ফোকাস ও স্টারলাইট পিরচার্স। ছবিতে আলিয়া ও রণবীর ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, নার্গাজুন আক্কেনি ও মৌনি রায়। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। প্রসঙ্গত এই ছবির শুটিং চলাকালীনই প্রেমে পড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট যা পরে ২০২২ সালে বিয়েতে পরিণত হয়। তাই বলা যায় ব্রহ্মাস্ত্র ছবি এই জুটির জন্য খুবই বিশেষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+