'দুজনে একইভাবে খুন হয়েছে', সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে দাবি জিয়া খানের মায়ের

'দুজনে একইভাবে খুন হয়েছে', সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে দাবি জিয়া খানের মায়ের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সকলেই এখন সিবিআই তদন্তের দাবিতে সরব হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী জিয়া খানের মা রাবিয়া খানও সেই তালিকায় যুক্ত হলেন। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন যে জিয়া ও সুশান্তের মৃত্যুর মধ্যে অনেক মিল রয়েছে। তিনি এও জানান, পুলিশের ওপর রাজনৈতিক চাপ সত্যকে বাইরে আসতে দেয়নি দুই ক্ষেত্রেই।

দুজনে একইভাবে খুন হয়েছে, সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে দাবি জিয়া খানের মায়ের


পোস্টে রাবিয়া খান বলেন, '‌জিয়া খানের মতো একই পদ্ধতিতে সুশান্তকে মেরে ফেলার পর আমি কখনও এরকম অসহায়, প্রতিরোধবিহীন ও অসন্তুষ্ট অনুভব করিনি। জিয়া এবং সুশান্ত দু’‌জনেই প্রথমে মিথ্যা ভালোবাসা, আকর্ষণ ও মনোযোগের দিকে আকৃষ্ট হয়েছে। এরপর যখন তাঁরা দু’‌জনেই সফলতার সঙ্গে তাঁদের সঙ্গীর ফাঁদে পা দিয়ে দেন, তখন তাদের শারিরীকভাবে আঘাত ও হেনস্থা করা হয়। তাদের দু’‌জনকেই অর্থের জন্য মেরে ফেলা হয় এবং পরিবার থেকে দূরে নিয়ে যাওয়া হয়। জিয়া এবং সুশান্ত উভয়কেই মানসিকভাবে অবসাদগ্রস্ত উল্লেখ করা হয়েছে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে তারা নাকি হতাশ। যখন তারা ঘুমোনোর চেষ্টা করে তখনই তাদের গলা টিপে হত্যা করা হয় ও খুনটাকে আত্মহত্যার নাম দেওয়া হয়।’‌

জিয়া খানের মা এও জানিয়েছেন যে তাঁর মেয়ে ও সুশান্তের খুনিকে বলিউডের মাফিয়া ও রাজনৈতিক ব্যক্তিরা সমর্থন করছে। কারণ অপরাধীদের আচরণবিধি বোঝা একমাত্র তাঁদের পক্ষেই সম্ভব। প্রসঙ্গত, ২০১৩ সালে মুম্বইয়ের বাড়িতে জিয়া খানের দেহ উদ্ধার হয়। তাঁর পরিবার জিয়ার প্রেমিক সুরজ পাঞ্চোলির দিকে অভিযোগের আঙুল তোলে। যদিও সুরজ আদালতে লড়াই করে নিজেকে নিরীহ প্রমাণ করেন। এই ঘটনায় এখনও সিবিআই তদন্ত চলছে।

অন্যদিকে, গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তাঁর বাবা কে কে সিং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। এই ঘটনায় সিবিআই শীঘ্রই তদন্ত শুরু করবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+